বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 4
কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী
📌 এক নজরে মূল তথ্য:

  • সূর্যকুমার যাদব ভারতের টি–টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক।
  • গতকাল দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাঁর ৫৩ বলে ২০৪ রানের ইনিংস যেমন; ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — সূর্যকুমার যাদব ভারতের টি–টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি বছর কাটিয়ে দেওয়ার পর সূর্য দেখা পেলেন তাঁর প্রেরণার। বৈভব সূর্যবংশী!বয়স মাত্র ১৫ বছর হলে কী হবে, এমন সব বিশ্ব রেকর্ড গড়ছেন যেসবের ওজন তাঁর চেয়েও বেশি। অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও বৈভবের মতো ব্যাট করার দুঃসাহস দেখান না। কিন্তু শরীর থেকে এখনো কৈশোরের গন্ধ কাটাতে না পারা বৈভব যেন অন্য ধাতে গড়া মানুষরূপী কোনো ‘ভিনগ্রহের ব্যাটসম্যান’।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

গতকাল দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাঁর ৫৩ বলে ২০৪ রানের ইনিংস যেমন; ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ছক্কা মোট ২৮টি!লিস্ট ‘এ’ ক্রিকেট বাদ দিন, পাড়ার ক্রিকেটে সবচেয়ে দুর্বল বোলারের বিপক্ষেও তো এভাবে ব্যাট করা প্রায় অসম্ভব! কিন্তু সূর্যবংশী সেই অসম্ভবকেই সম্ভব করার পর ভারতীয় ক্রিকেটে সিনিয়র সূর্যের টুইট (এক্স), ‘বৈভব সূর্যবংশী। তুমিই এখন আমার অনুপ্রেরণা। কী দারুণ ক্রিকেটার। স্পেশাল।’

সূর্যবংশী অবশ্যই ‘স্পেশাল’ ক্রিকেটার। আর তাই বরাবরের মতোই কালকের ইনিংসেও অনেক রেকর্ড টুপটাপ ভেঙে পড়ে তাঁর ব্যাটের সামনে। প্রশ্ন হলো, একটু খারাপ সময়ের মধ্যে সূর্যবংশীর ব্যাট হঠাৎ করেই এত ধারাল হলো কীভাবে? এত অল্প সময়ের মধ্যে তাঁকে এতটা প্রস্তুত করলেন কে?যুবরাজ সিং।

যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো নিয়ে তাঁর সঙ্গে খোলামেলা কথা বলেছি। তিনি আমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি ২০টি বল খেলতে পারলে স্কোরটা ভিন্ন হবে।যুবরাজ সিংয়ের সঙ্গে আলাপ প্রসঙ্গে বৈভব সূর্যবংশী

কৌশল ও দলগত বিশ্লেষণ

তরুণ প্রতিভাদের যত্ন নিয়ে তাঁদের তারকা বানিয়ে তোলায় হাতযশটা আগেই দেখিয়েছেন যুবরাজ। অভিষেক শর্মা এবং শুবমান গিলের উঠে আসায় বড় অবদান ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী যুবরাজের। সূর্যবংশী জানিয়েছেন, যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের আলাপ তাঁর গতকালের অবিশ্বাস্য ইনিংসটি খেলায় বড় ভূমিকা রেখেছে।

১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে

এশিয়া কাপ রাইজিং স্টারস, ঘরোয়া টি–টুয়েন্টি এবং জাতীয় দলের হয়ে টি–টুয়েন্টি মিলিয়ে এর আগে সর্বশেষ ৭ ইনিংসে সূর্যবংশীর কোনো ফিফটি ছিল না। একটু বাজে সময়ই যাচ্ছিল বলা যায়। হন্যে হয়ে উত্তর খুঁজতে থাকা সূর্যবংশী আরব আমিরাত ম্যাচের আগে কথা বলেন চারজন ব্যক্তির সঙ্গে। বিসিসিআই টিভিকে বলেছেন সে কথা, ‘আমি চারজনের সঙ্গে কথা বলেছি। আমার বাবা, শৈশবের কোচ মনীশ ওঝা, অনূর্ধ্ব-১৯ দলে আমার সতীর্থ বন্ধু প্রথম যাচক ও চতুর্থজন ছিলেন যুবরাজ সিং। তাঁর সঙ্গে আমি প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে তিনি আমাকে বেশ কিছু বিষয় বুঝিয়ে বলেছেন, কারণ আমি বেশ দুশ্চিন্তায় ছিলাম।’যুবরাজের সঙ্গে কী কথা হয়েছিল, সেই গল্পের বাকিটাও শুনুন সূর্যবংশীর মুখেই, ‘যে সমস্যাগুলো হচ্ছিল, সেগুলো নিয়ে তাঁর সঙ্গে খোলামেলা কথা বলেছি। তিনি আমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন, আমি ২০টি বল খেলতে পারলে স্কোরটা ভিন্ন হবে।’সূর্যবংশী বলে যান, ‘তিনি (যুবরাজ) আমাকে এ কথাও বলেছেন, আমি বেসবল খেললে স্কোরটা ভিন্ন হতো! এর বাইরে খেলার কারিগরি নানা দিক নিয়ে কথা বলেছেন, যেগুলো আজ আমাকে অনেক সাহায্য করেছে।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী

প্রকাশের সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬