পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা?

- প্রকাশের সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 3

- পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১২তম আসর সামনে রেখে সরাসরি চুক্তির মাধ্যমে বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
- গত ২৩ নভেম্বর শেষ হয়েছে বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্ধারিত এক মাসের বিশেষ উইন্ডো।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১২তম আসর সামনে রেখে সরাসরি চুক্তির মাধ্যমে বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। অংশগ্রহণকারী আটটি দলের মধ্যে বাকি দুটি দল পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসমেন কোনো বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেয়নি। গত আসরের দুই ফাইনালিস্ট তারা।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
গত ২৩ নভেম্বর শেষ হয়েছে বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্ধারিত এক মাসের বিশেষ উইন্ডো। এই সময়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এমন একজন তারকা বিদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ পেয়েছে, যিনি পিএসএলের সর্বশেষ দুই আসরে খেলেননি। সেই তালিকা পিসিবি প্রকাশ করেছে গতকাল বুধবার।
ছয়টি সরাসরি চুক্তির মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে রাওয়ালপিন্ডিজ। পিএসএলের সবশেষ ২০২৬ সালের আসরে ১০ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল দলটি। অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার ম্যাথু শর্টকে ৯ কোটি ১৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে তারা। এর আগে ২০২৫ মৌসুমের জন্য শর্টকে দলে নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। তবে চোটের কারণে শেষ পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।
সরাসরি চুক্তিতে আসা ক্রিকেটারদের মধ্যে তিনজনই পেসার। নিউজিল্যান্ডের লোকি ফার্গুসনকে দলে নিতে ৭ কোটি ৬৩ লাখ রুপি খরচ করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আরেক কিউই পেসার ম্যাট হেনরিকে ৭ কোটি ৭ লাখ রুপিতে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। আর অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ল্যান্স মরিসকে ৫ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুলতান সুলতানস। দেশের বাইরের কোনো টি-টোয়েন্টি লিগে এবারই প্রথম খেলবেন তিনি।
কৌশল ও দলগত বিশ্লেষণ
এছাড়া, ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদকে ৬ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে করাচি কিংস। শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে ৬ কোটি ৩৮ লাখ রুপিতে কিনেছে লাহোর কালান্দার্স। এই ছয় ক্রিকেটারের কেউই এর আগে পিএসএলে খেলেননি।
সরাসরি চুক্তির পর খেলোয়াড় ধরে রাখার নিয়মেও রয়েছে পরিবর্তন। আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় খেলোয়াড় নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ সাতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে সরাসরি চুক্তিতে নতুন বিদেশি ক্রিকেটার নেওয়া দলগুলো আগের মৌসুমের স্কোয়াড থেকে সর্বোচ্চ ছয়জনকে ধরে রাখতে পারবে। কারণ, নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারকে সাতজনের তালিকার একটি জায়গা দেওয়া হবে।
নিলামের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে ৪৫ কোটি পাকিস্তানি রুপি। নতুন করে সরাসরি চুক্তি করা কিংবা আগের মৌসুমের সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে এই বাজেট বেড়ে ৫০ কোটি ৫০ লাখ রুপি পর্যন্ত হতে পারে। তবে নিলামে প্রতিটি দলকে ন্যূনতম ৩৬ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে হবে।























