বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 7
মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে
📌 এক নজরে মূল তথ্য:

  • লাল গ্রহ মঙ্গলে প্রচুর পরিমাণে পাথর রয়েছে।
  • মঙ্গল গ্রহের যে স্থানে সারিবদ্ধভাবে রহস্যময় পাথরগুলো পাওয়া গেছে, সেটির নাম ডেইডালিয়া প্ল্যানাম।

মামুন হোসেন, টেক ডেস্ক — লাল গ্রহ মঙ্গলে প্রচুর পরিমাণে পাথর রয়েছে। আকারে ছোট–বড় সাধারণ পাথরের পাশাপাশি হলুদ পাথর, আঁশযুক্ত পাথর, জেব্রা ও চিতার শরীরের মতো ডোরা কাটা এবং ছোপ দাগযুক্ত পাথর ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে গ্রহটিতে। তবে ২০২৪ সালে গ্রহটির এক কোনায় সুশৃঙ্খল সারিতে বেশ কিছু পাথরের সন্ধান পাওয়া যায়। হঠাৎ দেখলে মনে হবে কেউ হয়তো বাগান করার জন্য পাথরগুলো সাজিয়ে রেখেছেন। মঙ্গল গ্রহে রহস্যময় পাথরগুলোর সারিবদ্ধভাবে অবস্থানের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত জানাতে পারেননি বিজ্ঞানীরা।

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

মঙ্গল গ্রহের যে স্থানে সারিবদ্ধভাবে রহস্যময় পাথরগুলো পাওয়া গেছে, সেটির নাম ডেইডালিয়া প্ল্যানাম। স্থানটি মঙ্গলের বিষুবরেখার কাছে থার্সিস আগ্নেয় অঞ্চলের উচ্চভূমিতে অবস্থিত। ২০০২ সালে প্রাপ্ত কক্ষপথীয় ছবিতে ইঙ্গিত মিলেছিল এটি তুলনামূলকভাবে একঘেয়ে ও ভূসংস্থানগতভাবে বৈশিষ্ট্যহীন একটি এলাকা। তবে ২০২৪ সালের আগস্ট মাসে নাসার মার্স রিকনেস্যান্স অরবিটারের হাইরাইজ ক্যামেরা দিয়ে তোলা নতুন ছবি প্রকাশ করে মঙ্গল সম্পর্কে কোনো কিছুকেই একঘেয়ে ভাবা কতটা ভুল। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ডেইডালিয়া প্ল্যানাম নামের স্থানটি জুম করলে সুন্দরভাবে বাঁকানো রেখার এক জটিল বিন্যাস দেখা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সাবেক গ্রহবিজ্ঞানী পল গেইসলারের মতে, পাথরগুলো ৫ থেকে ১০ মিটার দূরত্বে দীর্ঘ বাঁকানো সারিতে সাজানো রয়েছে যা একটি আঙুলের ছাপের মতো নকশা তৈরি করে। মঙ্গল গ্রহের অন্য কোনো স্থানে এমন নকশা দেখা যায়নি এবং ভূখণ্ডটি কীভাবে গঠিত হয়েছে, তা নিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন।

বিজ্ঞানীদের তথ্যমতে, পাথরগুলো দেখতে যতই অদ্ভুত হোক না কেন, প্রাকৃতিকভাবে পাথরের এমন বিন্যাস একেবারে অসম্ভব নয়। মঙ্গল গ্রহের ৫ হাজার ৪৫৫ মিটার উচ্চতায় অবস্থিত ডেইডালিয়া প্ল্যানামের উচ্চভূমিতে নিজস্ব জমাট বাঁধা ও গলার চক্র ঘটতে পারে। তবে এটি ঘটেছে কি না তা নিশ্চিত নয়। আরেকটি সম্ভাবনা হলো, মঙ্গল গ্রহে ভূমিকম্পন হয় অনেক বেশি। ঝাঁকুনি থেকে ব্রাজিল নাট ইফেক্ট নামে পরিচিত একটি ঘটনা ঘটতে পারে। এই ইফেক্টের কারণে একটি পাত্রে ভিন্ন ভিন্ন আকারের বাদাম ছুড়ে দিয়ে প্রচণ্ডভাবে ঝাঁকালে সবচেয়ে বড় ও ভালো ব্রাজিলের বাদাম ওপরে উঠে আসে এবং ছোটগুলো নিচে তলিয়ে যায়। নিচে মাটি কেঁপে উঠলে পাথরের ক্ষেত্রেও একই ধরনের বাছাই প্রক্রিয়া ঘটতে পারে।সূত্র: সায়েন্স অ্যালার্ট

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে

প্রকাশের সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬