বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়
📌 এক নজরে মূল তথ্য:

  • ভালোবাসা কি কেবল একটি অনুভূতি।
  • একনজরেসিনেমা: ‘পসিবল লাভ’ধরন: ড্রামাপরিচালক: লি চ্যাং-দংঅভিনয়: জিওন দো-ইয়োন, সুল কিয়ং-গু, চো ইয়ো-জিয়ং, জো ইন-সাংস্ট্রিমিং: নেটফ্লিক্সভাষা: কোরীয়দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৪ মিনিট।

জনতার আদালত বিনোদন ডেস্ক — ভালোবাসা কি কেবল একটি অনুভূতি? নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক অবস্থান, সামাজিক শ্রেণি, ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জটিল হিসাব? দর্শককে এসব প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় ‘পসিবল লাভ’। ভালোবাসার গল্প বলতে গিয়ে কোরীয় সিনেমাটি আসলে তুলে ধরে শ্রেণিবৈষম্য, ঈর্ষা, শ্রমিকের বঞ্চনা, মানুষের আত্মমর্যাদা এবং অন্যের জীবনে প্রবেশের নৈতিক সীমারেখা। মুক্তির পর নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে ছিল ‘পসিবল লাভ’।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

একনজরেসিনেমা: ‘পসিবল লাভ’ধরন: ড্রামাপরিচালক: লি চ্যাং-দংঅভিনয়: জিওন দো-ইয়োন, সুল কিয়ং-গু, চো ইয়ো-জিয়ং, জো ইন-সাংস্ট্রিমিং: নেটফ্লিক্সভাষা: কোরীয়দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৪ মিনিট

আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন লি চ্যাং-দং। ‘বার্নিং’ দিয়ে এর আগে বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছিলেন এই কোরীয় নির্মাতা। তাঁর নির্মাণে আছে স্বভাবসুলভ ধীরস্থির বর্ণনা, চরিত্রের মনস্তত্ত্বের গভীরে যাওয়ার চেষ্টা এবং ছোট ছোট দৃশ্যের মধ্যে বড় সত্য তুলে ধরার অসাধারণ ক্ষমতা। ‘পসিবল লাভ’ মূলত দুই দম্পতির গল্প। তবে আপাতদৃষ্টিতে সরল গল্পের মধ্যে তিনি এমন এক সমাজের প্রতিচ্ছবি তুলে এনেছেন, যেখানে মানুষের যন্ত্রণা অন্য কারও কাছে হয়ে উঠতে পারে শিল্পের উপাদান, আবার কারও কাছে তা কেবল দূর থেকে দেখার মতো একটি ঘটনা।

শুরুতেই একটা শেষকৃত্য অনুষ্ঠানে দুই দম্পতির মধ্যে পরিচয়। একদিকে মি-ওক (জিওন দো-ইয়োন) ও হো-সক (সুল কিয়ং-গু), অন্যদিকে ইয়ে-জি (চো ইয়ো-জিয়ং) ও সাং-উ (জো ইন-সাং)। তাঁদের জীবনযাপন, আর্থিক সামর্থ্য ও সামাজিক অবস্থানের মধ্যে বিস্তর ফারাক; কিন্তু একটি ঘটনা তাঁদের চারজনকে অপ্রত্যাশিতভাবে কাছাকাছি নিয়ে আসে।মি-ওক ও হো-সক কারখানার শ্রমিক। শ্রমিক আন্দোলন দমনে পুলিশের সহিংস অভিযানের পর কারখানার অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন। তাঁদের একজন হো-সক। আন্দোলনের সময়কার সহিংসতা, শারীরিক আঘাত ও চাকরি হারানোর ধাক্কা তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। একসময় প্রাণবন্ত মানুষটি এখন বিষণ্ন, ক্ষুব্ধ ও অনেকটা বিচ্ছিন্ন। তাঁদের ছোট ছেলেটিও বাবার এই পরিবর্তনের মধ্যে বেড়ে উঠছে।অন্যদিকে ইয়ে-জি ধনী পরিবারের নারী। তাঁর স্বামী সাং-উ বিত্তশালী, ব্যবসা ও বিনিয়োগের সঙ্গে যুক্ত। আর্থিক নিরাপত্তার অভাব তাঁদের জীবনে নেই। ইয়ে-জি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চান, কারখানা শ্রমিকদের দুর্দশা ও শ্রমিক আন্দোলনের ওপর দমন-পীড়ন যার বিষয়। সেই সূত্রেই হো-সক ও মি-ওকের জীবনে প্রবেশ করেন তিনি।

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

কিন্তু এই প্রবেশের পেছনে কতটা সহমর্মিতা, আর কতটা নিজের কাজের স্বার্থ—সিনেমা ধীরে ধীরে সেই প্রশ্ন সামনে আনে। সিনেমাটি প্রশ্ন তোলে প্রামাণ্যচিত্র নির্মাণের নৈতিকতা নিয়ে। অন্যের জীবনের কষ্টকে ক্যামেরায় ধারণ করা কি সব সময় মানবিক কাজ? যাঁদের নিয়ে ছবি তৈরি হচ্ছে, তাঁদের ব্যক্তিগত অনুভূতি, আত্মমর্যাদা ও গোপনীয়তার বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে?ইয়ে-জি শ্রমিকদের দুর্দশা তুলে ধরতে চান। তাঁর উদ্দেশ্য অসৎ—এমন নয়। কিন্তু সমস্যা হলো, যাঁদের নিয়ে তিনি কাজ করছেন, তাঁদের জীবনকে অনেক সময় নিজের নির্মাণের উপাদান হিসেবে দেখতে শুরু করেন।ইয়ে-জির স্বামী সাং-উ স্ত্রীর এই আচরণকে একধরনের ‘মেথড অ্যাক্টিং’ বলে মন্তব্য করেন। স্ত্রী যেন শ্রমিকদের জীবন বুঝতে তাঁদের সঙ্গে মিশে একটি চরিত্রে অভিনয় করছেন। সুবিধাভোগী শ্রেণির কেউ যখন বঞ্চিত মানুষের জীবন বুঝতে চান, তখন সেই বোঝাপড়ার সীমাবদ্ধতা কোথায়? সহমর্মিতা দেখানোর চেষ্টা কখনো কখনো আত্মপ্রচারে পরিণত হয় না তো?

এ প্রশ্নের সহজ কোনো উত্তর সিনেমাটি দেয় না। বরং দর্শককে অস্বস্তির মধ্যে রাখে। ইয়ে-জিকে পুরোপুরি খলচরিত্র হিসেবে দেখানো হয়নি। তাঁর আগ্রহের মধ্যে আন্তরিকতা আছে, কিন্তু সেই আন্তরিকতার সঙ্গে মিশে আছে শ্রেণিগত সুবিধা ও আত্মকেন্দ্রিকতা। তিনি হয়তো সত্যিই শ্রমিকদের কথা বলতে চান, কিন্তু তাঁদের জীবনকে নিজের মতো করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারেন না।সিনেমাটির আরেকটি বড় শক্তি হলো ঈর্ষা ও আকাঙ্ক্ষাকে সরলভাবে ব্যাখ্যা না করা। ইয়ে-জির বিলাসী জীবনযাপন দেখেন মি-ওক। তাঁর পোশাক, দামি ব্যাগ, স্বচ্ছন্দ চলাফেরা—সবকিছুই মি-ওকের কাছে অন্য এক জগতের পরিচয়। যে জীবন তাঁর নিজের কাছে অধরা, সেই জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পান তিনি।একটি দৃশ্যে হো-সক একটি বেকারির সামনে দাঁড়িয়ে অন্য একটি পরিবারকে উদ্যাপনে মেতে থাকতে দেখেন। কাচের ওপাশে হাসি, আনন্দ আর স্বাভাবিক পারিবারিক মুহূর্ত। আর বাইরে দাঁড়িয়ে থাকা হো-সক যেন সেই পৃথিবীর অংশ নন। তাঁর চোখে সেখানে কেবল অন্যের সুখ নয়, নিজের হারিয়ে ফেলা জীবনের প্রতিচ্ছবিও ভেসে ওঠে। সিনেমা শেষ হওয়ার পরেও দৃশ্যটি মনে থাকে। লি চ্যাং-দংয়ের দর্শকমাত্রই জানেন, এটাই নির্মাতার স্টাইল। তিনি চরিত্রের মনের কথা সংলাপে বুঝিয়ে দিতে চান না। বরং একটি দৃষ্টি, সামান্য বিরতি কিংবা নীরব কোনো মুহূর্তের মধ্য দিয়ে দর্শককে চরিত্রের অনুভূতির কাছে নিয়ে যান।

সিনেমার শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। এর সঙ্গে ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার স্যাংইয়ং মোটর কোম্পানির শ্রমিক আন্দোলনের মিল রয়েছে। লি চ্যাং-দং এই বাস্তবতাকে কেবল রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য ব্যবহার করেননি; বরং একটি পরিবারের ব্যক্তিগত জীবনে রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তের প্রভাব কতটা গভীর হতে পারে, সেটি দেখিয়েছেন।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়

প্রকাশের সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬