বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 7
ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়
📌 এক নজরে মূল তথ্য:

  • ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ ছিল না পেপ গার্দিওলার জন্য।
  • ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে তখনই কোচিং থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ ছিল না পেপ গার্দিওলার জন্য। ফুটবল বিশ্বের অন্যতম সফল একটি দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ— তাও আবার পাওলো মালদিনি ও লিওনার্দোর মতো সাবেক তারকাদের কাছ থেকে। এমন প্রস্তাবে সাড়া দিতে না পেরে বিব্রত হয়েছিলেন তিনি। কিন্তু কোচিং ক্যারিয়ারে দীর্ঘ এক দশকের ক্লান্তিকর অধ্যায় শেষে তখন তার প্রয়োজন ছিল বিরতি। তাই ইচ্ছা থাকলেও গত জুলাইয়ে আজ্জুরিদের ‘না’ বলা ছাড়া উপায় ছিল না গার্দিওলার।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে তখনই কোচিং থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় জাতীয় দলকে পুনর্গঠনের পরিকল্পনায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রথম পছন্দ ছিলেন গার্দিওলা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হওয়ার পর নতুন করে পথচলা শুরুর লক্ষ্যে তার সঙ্গে যোগাযোগ করে দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। প্রস্তাব নিয়ে তার কাছে গিয়েছিলেন সংস্থাটির তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তার প্রধান পরামর্শক লিওনার্দো।

কিন্তু সেসময় আর নতুন কোনো দায়িত্বে জড়াতে চাননি গার্দিওলা। দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন কাজের চাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই ছিল তার কাছে বেশি জরুরি। এবার ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন তিনি।

সাবেক ব্রাজিলিয়ান তারকা রোমারিওর টেলিভিশন অনুষ্ঠান ‘রোমারিও টিভি’তে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘বিষয়টি নিয়ে এই প্রথম কথা বলছি। হ্যাঁ, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। ইতালিকে না বলতে গিয়ে আমি বিব্রত হয়েছিলাম, ইতালির মতো একটা দেশকে (না বলা)… ইতালি জাতীয় দলকে কোচিং করাতে পারলে তা আমার ক্যারিয়ারের জন্য অনেক গর্বের ব্যাপার হতো।’

কৌশল ও দলগত বিশ্লেষণ

তিনি যোগ করেন, সময়টা অনুকূলে থাকলে হয়তো ইতালির প্রস্তাব গ্রহণ করতেন, ‘কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম, আমি একটু থামা উচিত। তারা যদি দুই বছর আগে আমাকে ডাকত, তাহলে হয়তো আমি রাজি হয়ে যেতাম। কিন্তু যখন পাওলো মালদিনি ও লিওনার্দো প্রস্তাব দিল— যাদেরকে আমি খুব পছন্দ করি, কিন্তু ওই মুহূর্তে আমার বিরতি নিতেই হতো।’

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি— তিন ক্লাবেই নিজের কোচিং দর্শনের ছাপ রেখেছেন গার্দিওলা। বিশেষ করে সিটিতে তার এক দশকের অধ্যায় ক্লাবটির ইতিহাসই বদলে দিয়েছে। তার অধীনে ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি, যার মধ্যে রয়েছে টানা চার শিরোপার অনন্য কীর্তি। এছাড়া, তিনটি এফএ কাপ, পাঁচটি ইএফএল কাপ ও ম্যান সিটির ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও এসেছে তার হাত ধরে।

গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ইতালির কোচের দায়িত্ব পেয়েছেন রবার্তো মানচিনি। এর আগে এক দফায় আজ্জুরিদের কোচ হিসেবে কাজ করা এই সাবেক তারকার অধীনেই ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল দলটি। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার কোচিংয়ে ইতালি বেশ সাফল্য পেলেও বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়

প্রকাশের সময় : ১০:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬