মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হ্যাটট্রিকের পথে চোটের বাধা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার নওগাঁয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’ ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান

আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 10
আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার
📌 এক নজরে মূল তথ্য:

  • ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারকে ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়।
  • ব্রাজিলের টেলিভিশন চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ লুকাননি নেইমার।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারকে ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার তাঁর ক্ষোভের কেন্দ্রে প্রতিপক্ষের খেলোয়াড়দের পাশাপাশি রেফারিও। গ্রেমিওর বিপক্ষে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছেন সান্তোস অধিনায়ক।গতকাল সন্ধ্যায় ব্রাজিলিয়ান লিগের ম্যাচে গ্রেমিওর কাছে হেরেছে সান্তোস। ম্যাচ শেষে রেফারি রামন আবাত্তি আবেলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়েও জড়ান নেইমার। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ম্যাচজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের একের পর এক ফাউলের শিকার হলেও রেফারি যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ছিলেন ব্রাজিলিয়ান তারকা।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

ব্রাজিলের টেলিভিশন চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ লুকাননি নেইমার। তাঁর দাবি, প্রথমার্ধেই তাঁকে ১০ বারের বেশি ফাউল করেছেন গ্রেমিওর খেলোয়াড়েরা। কিন্তু সেসব ফাউলের জন্য যথেষ্ট হলুদ কার্ড দেখাননি রেফারি। এতে প্রতিপক্ষের খেলোয়াড়েরা আরও বেপরোয়া হওয়ার সুযোগ পেয়েছেন।

নেইমারের অভিযোগ, রেফারি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিপক্ষের খেলোয়াড়েরা তাঁকে টেনেছেন, আঘাত করেছেন। ড্রিবলিং করে তাঁদের পাশ কাটিয়ে যাওয়ার সময়ও অনেক ক্ষেত্রে ফাউলের বাঁশি বাজাননি রেফারি। এটা নিয়ে নেইমারের প্রশ্ন, ‘আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে? তারপর কি রেফারিরা আরও কঠোর হবেন?’

মেসি-রোনালদো কবে ১০০০ গোলের দেখা পাবেন

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

রেফারি আবাত্তির পারফরম্যান্সকে খুবই বাজে বলেও মন্তব্য করেছেন নেইমার। তাঁর মতে, রেফারির ভুল সিদ্ধান্তের প্রভাব পড়েছে সান্তোসের খেলায় এবং ম্যাচের ফলেও।গত কয়েক দিনের মধ্যে এটি নেইমারকে ঘিরে দ্বিতীয় বিতর্ক। এর আগে কোরিতিবার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে এক দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন তিনি। গ্যালারি থেকে উসকানি পাওয়ার পর পাল্টা প্রতিক্রিয়াও দেখান সান্তোস তারকা।নেইমার যখন রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন, তখন মাঠের ফলটা অবশ্য গ্রেমিওর পক্ষেই গেছে। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসার লড়াইয়ে ২–০ গোলে জিতে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে পোর্তো আলেগ্রের ক্লাবটি। প্রতিযোগিতায় বাকি আর মাত্র দুই রাউন্ড।

রেকর্ড গড়ে এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার

প্রকাশের সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬