রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন

- প্রকাশের সময় : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 0

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের (১০-১৬ গ্রেড) নিয়ে ১৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘রাজবাড়ী কালেক্টরেট অবসরপ্রাপ্ত চাকরিজীবী ঐক্য ফোরাম’। জেলা সৃষ্টির পর এ ধরনের সংগঠন এবারই প্রথম গঠিত হলো।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় রাজবাড়ী কালেক্টরেট ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ কুদ্দুস উল আলম। সঞ্চালনা করেন মোঃ আবু দাইয়ান মোল্লা (জাহাংগীর)।
সভায় সূচনা বক্তব্যে মোঃ কুদ্দুস উল আলম বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য ধরে রাখা, পরস্পরের সুখে-দুঃখে পাশে থাকা, প্রতি মাসে মতবিনিময়, পরিবার-পরিজন নিয়ে বার্ষিক বনভোজন এবং যেকোনো সংকটে সহযোগিতার জন্য সবাইকে একটি প্ল্যাটফর্মে থাকা জরুরি।
সভায় বক্তব্য দেন মোঃ জাহিদ আলী খান, বাসুদেব কুমার সরকার, মোঃ কুদরত্ত-এ-মওলা পান্না, বাবুল চন্দ্র সরকার, অমল কুমার বিশ্বাস, মোঃ আইয়ুব আলী শেখ, কানিজ মওলা, মোঃ শফিকুল ইসলাম, সুকুমার চন্দ্র সরকার, এ এইচ জিয়াউল হক, মোঃ মকবুল হোসেন খান ও জীবন কুমার প্রামানিকসহ অনেকে।
সভায় বিস্তারিত আলোচনার পর মোঃ কুদ্দুস উল আলমকে সভাপতি, মোঃ আবু দাইয়ান মোল্লা (জাহাংগীর) সিনিয়র সহসভাপতি, মোঃ আইয়ুব আলী শেখ সহসভাপতি, মোঃ মকবুল হোসেন খান সাধারণ সম্পাদক, মোঃ কুদরত্ত-এ-মওলা পান্না ও কানিজ মওলা যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, এ এইচ জিয়াউল হক প্রচার সম্পাদক এবং বাসুদেব কুমার সরকারকে কোষাধ্যক্ষ করা হয়।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলালউদ্দিন, জীবন কুমার প্রামানিক, সুকুমার চন্দ্র সরকার, অমল কুমার বিশ্বাস, মোঃ খলিলুর রহমান, মোঃ রায়হান, বাবুল চন্দ্র সরকার ও মোঃ জাহিদ আলী খানকে কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে।
একই সভায় ফোরামের গঠনতন্ত্র প্রণয়নের জন্য মোঃ মকবুল হোসেন খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ শফিকুল ইসলাম, এ এইচ জিয়াউল হক, বাসুদেব কুমার সরকার ও কানিজ মওলা।
নবগঠিত ফোরামের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সদস্যদের কল্যাণে কার্যক্রম গ্রহণ এবং জীবনমান উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে।





















