দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

- প্রকাশের সময় : ০৮:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 3

- পানাহার, স্লেজিং এবং আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গোঁফ—এই তিনটা মেলালে কোন ক্রিকেটারের কথা মনে হয় আপনার।
- ৫৩ টেস্টে ২১২ উইকেট নিয়েছেন, ৩৩ ওয়ানডেতে ৩৮।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — পানাহার, স্লেজিং এবং আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গোঁফ—এই তিনটা মেলালে কোন ক্রিকেটারের কথা মনে হয় আপনার? উত্তর দিতে পারবেন কি না, তা বুঝতে আগে আপনার বয়সটা একটু জেনে নেওয়া দরকার। কারণ, যাঁর কথা বলছি, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩২ বছর আগে। মানে যদি তাঁর খেলা দেখে থাকেন, তাহলে আপনি অন্তত মধ্যবয়সী তো হবেনই।তা মার্ভ হিউজ কি শুধুই ওই তিন কারণেই বিখ্যাত? অবশ্যই না। এসব বাড়তি ‘যোগ্যতা’; আসল যে কাজ, সেটিও খারাপ করতেন না। মার্ভ হিউজ ছিলেন দারুণ এক ফাস্ট বোলার। ফাস্ট বোলার বলছি, তবে তা যত না বলের গতিতে, তার চেয়ে বেশি মেজাজে।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
৫৩ টেস্টে ২১২ উইকেট নিয়েছেন, ৩৩ ওয়ানডেতে ৩৮। তবে এ আর এমন কী! টেস্টে হ্যাটট্রিক করেছেন। তা সেটিও তো আরও অনেকেই করেছেন। তবে মার্ভ হিউজের হ্যাটট্রিকটি আর দশটা হ্যাটট্রিকের মতো নয়। তা এক ও অনন্য। দুই ইনিংস মিলিয়ে ওই হ্যাটট্রিক—অনন্যতা এ কারণে নয়। এমন হ্যাটট্রিকও তো টেস্ট ক্রিকেটে আরও দুটি আছে। মার্ভ হিউজ আলাদা হয়ে যাচ্ছেন কারণ, তাঁর হ্যাটট্রিকটি তিন ওভারে তিন উইকেট নিয়ে! সেই তিন ওভারও আবার টেস্টের দুই দিনে! দুই ইনিংস, তিন ওভার, দুই দিন—এটিকে তাই বলতে পারেন টেস্ট ক্রিকেটের মন্থরতম হ্যাটট্রিক।
ব্যাপারটা এমনই অবিশ্বাস্য যে বোঝার জন্য একটু বিস্তারিত বলা দরকার। হ্যাটট্রিকের প্রথম উইকেট ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে কার্টলি অ্যামব্রোসকে আউট করে। পরের ওভারটা করলেন অফ স্পিনার টিম মে, একটা উইকেটও নিলেন। উইকেটে তখন ওয়েস্ট ইন্ডিজের শেষ জুটি। আবার বল হাতে পেয়ে প্রথম বলেই প্যাট্রিক প্যাটারসনকে আউট করে ইনিংস শেষ করে দিলেন হিউজ। মাঝখানে অস্ট্রেলিয়ার ইনিংস। প্রায় ২৪ ঘণ্টা পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে গর্ডন গ্রিনিজকে ফিরিয়ে ওই হ্যাটট্রিক।
একদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় বোলিংয়ে যাবেন বলে আড়মোড়া ভাঙছেন, হর্ষধ্বনি শুনে পেছনে তাকিয়ে দেখেন, পুরো গ্যালারি তাঁকে অনুকরণ করছে। এর পর থেকে অস্ট্রেলিয়ার মাঠগুলোতে যা রুটিন হয়ে যায়।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
মাঝখানে অস্ট্রেলিয়ার একটা ইনিংস গেছে। মার্ভ হিউজ যে হ্যাটট্রিক করে ফেলেছেন, দর্শক প্রথমে তাই বুঝতেই পারেননি। রেডিওতে ধারাভাষ্য শোনার সুবাদে জানি, কমেন্টেটররাও প্রথমে বোঝেননি।
মার্ভ হিউজের সঙ্গে আমার প্রথম পরিচয় রেডিও কমেন্ট্রি আর পত্রপত্রিকার মাধ্যমে। হিউজ তখন তাই কল্পনার চরিত্র। টেলিভিশনের পর্দায় যখন তাঁকে সরাসরি দেখার সুযোগ হলো, দ্রুতই ভালোবেসে ফেললাম তাঁকে। কারণ শুধুই বোলিং নয়। বিশাল শরীর, বিশাল গোঁফ আর মাঠে তাঁর কাণ্ডকীর্তিরও তাতে বড় ভূমিকা। মজাটা হলো টুকরো টুকরো অনেক ছবির ভিড়ে সবার আগে আমার চোখে ভেসে উঠছে মজার একটা দৃশ্য। মাঠে কুকুর ঢুকে পড়েছে আর মার্ভ হিউজ সেই কুকুরের কাছে গিয়ে চার হাত-পায়ে নিজেও ‘কুকুর’ সেজে মজা করে যাচ্ছেন।
দৃশ্যটা ব্যতিক্রমী, এটা তো অবশ্যই একটা কারণ। তবে প্রথমেই এটা মনে পড়ায় এর চেয়েও বড় কারণ বোধ হয় ওই ছবিটার প্রতীকী হয়ে মার্ভ হিউজকে চিনিয়ে দেওয়া। পেশাদার জীবনের কঠিন সব দাবি মেটানোর দায় মনে রেখেও খেলার মূল কারণ যে আনন্দ, মার্ভ হিউজ প্রতিনিয়তই তা মনে করিয়ে দিয়েছেন। ২০০৫ সালে সিডনিতে ইন্টারভিউ করতে গিয়ে যখন তাঁকে প্রথম দেখি, তখনো। মাঠে সব সময় এমন মজা করতেন কীভাবে, প্রশ্ন করায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর জীবনের দর্শন—‘লাইফ ইজ ফুল অব জয়, এনজয় ইট।’























