সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত

বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 8

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন ধানচাষিরা। ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কোথাও ধানখেতে পানি জমেছে, আবার কোথাও বৃষ্টিতে ভিজেছে কাটা ধান। ভেজা ধান গজিয়ে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ পরিস্থিতিতে ধান রক্ষার আশায় কেউ কেউ আগাছানাশক ও ছত্রাকনাশক স্প্রে করছেন।

উপজেলার দেওখড়া গ্রামের কৃষক সুপেন চন্দ্র রায় জানান, বৃষ্টিতে তাঁর কাটা ধান ভিজে গেলেও জমিতে পানি জমেনি। ভেজা ধান গজিয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আগাছানাশক ও ছত্রাকনাশক স্প্রে করছেন। ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

সুপেন চন্দ্র রায়ের ধারণা, যেসব জমিতে পানি জমেছে, সেসব জমির কাটা ধান গজিয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তবে বৃষ্টিতে কোনো কৃষকের ক্ষতি বেশি হয়েছে, আবার কারও তুলনামূলক কম হয়েছে।

এ বিষয়ে সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেডের টেরিটরি মার্কেটিং অফিসার মো. আসাদুল হাবিব বলেন, আগাছানাশক ও ছত্রাকনাশক কাটা ধানে স্প্রে করলে ভেজা ধানের অঙ্কুরোদ্গম বা গজানোর ক্ষমতা শূন্যের কোটায় নেমে আসে। কৃষক স্প্রে করলে উপকার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে উপজেলার ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বৃষ্টিতে ভেজা কাটা ধান কীভাবে সংরক্ষণ করবেন এবং গজিয়ে যাওয়ার ক্ষতি থেকে কীভাবে রক্ষা করবেন, তা নিয়ে উদ্বিগ্ন বোচাগঞ্জের কৃষকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

প্রকাশের সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬