মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৫:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 36

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকেরা।

সভায় দিবস দুটির তাৎপর্য তুলে ধরে নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং সার্বিক প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ০৫:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬