শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 1

দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার (২১ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। অসময়ের এই বৃষ্টিতে একদিকে মাঠে কেটে রাখা আমন ধান ভিজে যাচ্ছে, অন্যদিকে সদ্য আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার ভোর ৪টা থেকে উপজেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে দিনভর অব্যাহত থাকে।

উপজেলার মুর্শিদহাট গ্রামের কৃষক রনজিৎ চন্দ্র রায় জানান, দেওখড়া কান্দরে তাঁর দুই একর জমির আমন ধান কেটে মাঠে রাখা হয়েছিল। ধানগুলো প্রায় শুকিয়ে আসায় শনিবারই ঘরে তোলার প্রস্তুতি ছিল। কিন্তু ভোর থেকে বৃষ্টি শুরু হওয়ায় কেটে রাখা ধান ভিজে গেছে এবং জমিতে পানি জমার উপক্রম হয়েছে। সময়মতো ধান ঘরে তুলতে না পারায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি।

অন্যদিকে, হাটরামপুর গ্রামের কৃষক মো. খোরশেদ আলী জানান, ব্র্যাক সিডের অধীনে তিনি প্রায় চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। টানা বৃষ্টিতে জমি কাদায় পরিণত হয়ে পানি জমে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় আলুর বীজ ও চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অনেকে আমন ধান কেটে ঘরে তুললেও বড় একটি অংশের ধান এখনো মাঠে পড়ে রয়েছে। এ ছাড়া ধান কাটার পরপরই অনেক কৃষক জমিতে আলু, সরিষা ও ভুট্টার আবাদ করেছেন। ফলে এই বৃষ্টি তাঁদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চাষিদের আশঙ্কা, বৃষ্টির পানি জমিতে দীর্ঘসময় জমে থাকলে নতুন আবাদ করা রবিশস্য, বিশেষ করে আলুর আবাদ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। পাশাপাশি ভিজে যাওয়া আমন ধান শুকানো ও সংরক্ষণেও বাড়তি ভোগান্তি ও খরচ পোহাতে হবে।

তবে টানা বৃষ্টিতে উপজেলায় আমন ধান ও অন্যান্য ফসলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

প্রকাশের সময় : ০৪:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬