শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়?

নিকোলসের দুরন্ত ইনিংসের পর জয়সওয়াল ও রাহুলের জবাব

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 21
নিকোলসের দুরন্ত ইনিংসের পর জয়সওয়াল ও রাহুলের জবাব
📌 এক নজরে মূল তথ্য:

  • খাদের কিনার থেকে দলকে টেনে হেনরি নিকোলসের অপরাজিত ১৭৫ ও গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড।
  • ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৫৯ রান।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — খাদের কিনার থেকে দলকে টেনে হেনরি নিকোলসের অপরাজিত ১৭৫ ও গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। তবে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের শতরানের উদ্বোধনী জুটিতে দারুণ জবাব দিচ্ছে ভারতও।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৫৯ রান। ৩৬৮ রানে অলআউট হওয়া স্বাগতিকদের চেয়ে তারা পিছিয়ে ২০৯ রানে।

জয়সওয়াল ৮৫ রান করে ফিরলেও ৫২ রানে অপরাজিত আছেন রাহুল। তার সঙ্গে দিন শেষ করেছেন দেবদূত পাডিক্কাল।

বেসিন রিজার্ভে প্রথম দিন ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তোলেন নিকোলস ও ফিলিপস। শুক্রবার ৫ উইকেটে ২৪৩ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। আগের দিনই সেঞ্চুরি তুলে নেওয়া নিকোলস ও ফিলিপস ষষ্ঠ উইকেটে গড়েন ২১৬ রানের জুটি।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করে ১১৮ রানে ফেরেন ফিলিপস। এই ইনিংসের পথে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে একই প্রতিপক্ষের বিপক্ষে তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এক পঞ্জিকাবর্ষে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে তিন সংস্করণে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটারও তিনি; ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েছিলেন রোহিত শর্মা।

আকাশ দীপের বলে ফিলিপস বোল্ড হওয়ার পর নাথান স্মিথকে নিয়ে ৩২ রানের আরেকটি জুটি গড়েন নিকোলস। ১ উইকেটে ৭৪ রান যোগ করে প্রথম সেশন পার করে কিউইরা।

লাঞ্চের পর প্রসিধ কৃষ্ণার বলে স্মিথ এলবিডব্লিউ হলে ভাঙে প্রতিরোধ। এরপর কাইল জেমিসন ও ম্যাট হেনরি দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ১৫০ ছাড়ান নিকোলস। শেষ উইকেটে জ্যাকব ডাফিকে নিয়ে ২০ রান যোগ করেন তিনি। অংশুল কম্বোজের শর্ট বলে ডাফি আউট হলে ১৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিকোলসের দুরন্ত ইনিংসের পর জয়সওয়াল ও রাহুলের জবাব

প্রকাশের সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬