শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শাহরুখের সঙ্গে তুলনা, বাবাকে ‘সবার সেরা’ বললেন আরিয়ান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 1
শাহরুখের সঙ্গে তুলনা, বাবাকে ‘সবার সেরা’ বললেন আরিয়ান
📌 এক নজরে মূল তথ্য:

  • বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবাকে ‘সবার সেরা’ বলে প্রশংসাও করেছেন এই তরুণ নির্মাতা।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাই তার সঙ্গে বাবার তুলনা হওয়াটা নতুন কিছু নয়। তবে এমন তুলনাকে নেতিবাচকভাবে দেখেন না আরিয়ান। বরং বাবার সঙ্গে তুলনা করাকে নিজের জন্য প্রশংসা বলেই মনে করেন তিনি।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবাকে ‘সবার সেরা’ বলে প্রশংসাও করেছেন এই তরুণ নির্মাতা।

সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা পেয়েছেন আরিয়ান। এ উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে কথা বলেন তিনি।

আরিয়ান বলেন, ‘সবার সেরা মানুষের সঙ্গে তুলনা হওয়াকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি সত্যিই অসাধারণ।’

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

২৯ বছর বয়সী আরিয়ান দেখতে অনেকটা বাবার মতো। তবে অভিনয়ের বদলে পরিচালনাকেই নিজের কাজ হিসেবে বেছে নিয়েছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তার।

বাবাকে নিয়ে পরিচালনার অভিজ্ঞতাও বেশ মজার বলে জানিয়েছেন আরিয়ান। সিরিজটিতে শাহরুখের সঙ্গে কাজ করতে তাকে খুব বেশি কিছু বুঝিয়ে দিতে হয়নি।

এ বছরের শুরুতে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান বলেন, তার বাবা কিছুই ভোলেন না। তার সঙ্গে কাজ করা বেশ সহজ। ক্যামেরার সামনে কী করতে হবে, তা তিনি নিজেই ভালো জানেন। ফলে পরিচালক হিসেবে আরিয়ানকে বারবার বুঝিয়ে দিতে হয় না।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহরুখের সঙ্গে তুলনা, বাবাকে ‘সবার সেরা’ বললেন আরিয়ান

প্রকাশের সময় : ০২:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬