শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 4
দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প
📌 এক নজরে মূল তথ্য:

  • এক দশক আগে বিটিভিতে উপস্থাপনা দিয়ে শুরু, চলছে এখনো।
  • ২০১৬ সালের ১২ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রথম উপস্থাপনা করেছিলেন মৌসুমী মৌ।

জনতার আদালত বিনোদন ডেস্ক — এক দশক আগে বিটিভিতে উপস্থাপনা দিয়ে শুরু, চলছে এখনো। উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছেন মৌসুমী মৌ। ক্যারিয়ারের আজ ১০ বছর পূর্ণ হচ্ছে তাঁর—পেছনের গল্প, অজানা অভিজ্ঞতা আর সামনের স্বপ্ন নিয়ে তাঁর সঙ্গে কথা হয়।

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

২০১৬ সালের ১২ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রথম উপস্থাপনা করেছিলেন মৌসুমী মৌ। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০ বছর। এ সময়কে তিনি বলছেন শেখার এক দশক। তাঁর মতে, ‘শুরুর মৌসুমী মৌ আর এখনকার মৌয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি অতিথি, এমনকি প্রতিটি ভুল থেকেও কিছু না কিছু শিখেছি। পথটা ভীষণ কঠিন ছিল। তবে দর্শকদের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতা আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।’শুরুর দিকে নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল বেশি। কেমন দেখাচ্ছে, ঠিকমতো কথা বলতে পারছেন কি না—এসব ভাবনাই কাজ করত মৌসুমীর মৌয়ের। এখন তাঁর ভাবনা-চিন্তায় এসেছে পরিবর্তন। শুধু কী বলছেন, তা নয়; সময়ের সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাস, ধৈর্য ও দায়িত্ববোধ। তবে নিজেকে এখনো শিক্ষার্থী মনে করেন তিনি। প্রতিদিন অতিথির সঙ্গে বসার আগে পড়াশোনা ও প্রস্তুতি নেন। ভুলকে দেখেন শেখার সুযোগ হিসেবে। এত কিছুর পরও একটি জায়গায় কোনো পরিবর্তন আসেনি—কাজের প্রতি ভালোবাসা ও সততা। তাঁর কথায়, ‘প্রথম দিনের মতো আজও ক্যামেরা অন হলে একই রকম রোমাঞ্চ লাগে।’

উপস্থাপনায় স্বাচ্ছন্দ্য১০ বছরে দুই হাজারের বেশি শো উপস্থাপনা করেছেন—এমনটাই জানালেন মৌসুমী মৌ। তবে টেলিভিশনের অনুষ্ঠানগুলো পর্ব হিসেবে ধরা হলে এই সংখ্যা আরও বাড়বে। বর্তমানে বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছেন তিনি। সেরা রাঁধুনী, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, কনকা সেরা পরিবার, আজকের অনন্যাসহ বিভিন্ন ধরনের রিয়েলিটি শোর উপস্থাপনা করছেন।

মৌসুমী মৌ বললেন, ‘কোনো কোনো অনুষ্ঠানের একাধিক মৌসুমেও কাজ করেছি। প্রতিটি শোর ধরন ও উপস্থাপনার ধরন আলাদা। তাই একেকটির জন্য একেকভাবে প্রস্তুতি নিতে হয়। রিয়েলিটি শোর একটা আলাদা চাপ ও চ্যালেঞ্জ থাকে। তবে প্রতিটি অনুষ্ঠান থেকেই নতুন কিছু শেখার সুযোগ হয়েছে। “সেরা রাঁধুনী” যেমন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আবার “বাংলাবিদ” করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রতিযোগীদের বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার গভীরতা আমাকে মুগ্ধ করেছে। তাঁদের কাছ থেকে যেমন শিখেছি, তেমনি বিচারকদের কাছ থেকেও অনেক কিছু জানার সুযোগ হয়েছে। শ্রদ্ধেয় আনিসুল হক, ত্রপা মজুমদার ও তারিক মনজুর স্যার প্রতিটি বিষয় নিয়ে চমৎকার সব তথ্য ও বিশ্লেষণ দিতেন। তাঁদের কাছ থেকে শিল্পের নানা ধাপ ও পর্যায় সম্পর্কে নতুন করে জেনেছি। আমার মনে হয়েছে, “বাংলাবিদ” অন্যতম সেরা একটি আয়োজন। এ ধরনের অনুষ্ঠান আমি খুব বেশি দেখিনি। প্রতিটি শো-ই আমাকে পেশাগত ও ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করেছে, নতুনভাবে প্রস্তুত হতে সাহায্য করেছে।’

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

নিজেকে এখনো শিক্ষার্থী মনে করেন তিনি। প্রতিদিন অতিথির সঙ্গে বসার আগে পড়াশোনা ও প্রস্তুতি নেন। ভুলকে দেখেন শেখার সুযোগ হিসেবে। এত কিছুর পরও একটি জায়গায় কোনো পরিবর্তন আসেনি—কাজের প্রতি ভালোবাসা ও সততা।

কথা প্রসঙ্গে মৌসুমী মৌ জানালেন, স্টার নাইট অনুষ্ঠানটি করেও খুব আনন্দ পান তিনি। কারণ হিসেবে বললেন, ‘একুশে পদক, স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পীরা ছাড়াও গুণী সব শিল্পী এই অনুষ্ঠানে আসেন। তাঁদের সঙ্গে সময় কাটানো, তাঁদের অভিজ্ঞতা ও কাজের গল্প শোনা—সব মিলিয়ে অনুষ্ঠানটি আমার খুব প্রিয়। উপস্থাপনা আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। কাজটি এতটাই আত্মস্থ করতে পেরেছি যে এর মধ্যে নিজেকে খুঁজে পাই। বলতে পারেন, উপস্থাপনা আমার পরিচয়েরই অংশ হয়ে গেছে।’

অভিনয়ে চ্যালেঞ্জউপস্থাপনার ফাঁকে মাঝেমধ্যে অভিনয়েও দেখা যায় তাঁকে। ভিকি জাহেদের ‘চক্র ২’-তে জেনি চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তিনি বললেন, ‘অভিনয় অবশ্য একেবারেই আলাদা। যদিও একসময় থিয়েটার করেছি, অভিনয় ভালোও লাগে। কিন্তু নিয়মিত চর্চা না থাকায় ক্যামেরার সামনে দাঁড়ালে নিজের ছন্দ ফিরে পেতে কয়েক দিন সময় লাগে। অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করতে হয়, নিজেকেও সেভাবে প্রস্তুত করতে হয়। ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই অভিনয় করতে চাই।’ শিগগিরই ভিকি জাহেদ পরিচালিত ‘চক্র ৩’-এর কাজ শুরু করবেন তিনি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প

প্রকাশের সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬