শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 1
একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ
📌 এক নজরে মূল তথ্য:

  • গান, নাচ ও অভিনয়—তিন মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন জেনিফার লোপেজ।
  • লোপেজের সাম্প্রতিক ব্যর্থতার তালিকায় রয়েছে দিস ইজ মি…নাউ: আ লাভ স্টোরি ও নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিনেমা অ্যাটলাস।

জনতার আদালত বিনোদন ডেস্ক — গান, নাচ ও অভিনয়—তিন মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন জেনিফার লোপেজ। কয়েক দশকের ক্যারিয়ারে পেয়েছেন তারকাখ্যাতি, গড়েছেন শক্ত অবস্থান। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অভিনয় নিয়ে আত্মবিশ্বাসে চিড় ধরেছে এই হলিউড তারকার। এমনকি অভিনয় ছেড়ে সংগীত ও প্রযোজনায় বেশি মনোযোগ দেওয়ার কথাও ভাবছেন তিনি। ব্রিটিশ সাময়িকী হিট জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন লোপেজ। গত কয়েক মাসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তিনি। একটি সূত্রের দাবি, সাম্প্রতিক ব্যর্থতাগুলো লোপেজকে বেশ ভাবিয়ে তুলেছে। সূত্রটি বলেছে, ‘গত কয়েক বছরে তাঁর বেশ কিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। এতগুলো সিনেমার পর কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে কখনো কখনো সংশয়ে ভুগছেন তিনি।’

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

লোপেজের সাম্প্রতিক ব্যর্থতার তালিকায় রয়েছে দিস ইজ মি…নাউ: আ লাভ স্টোরি ও নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিনেমা অ্যাটলাস। দুটি সিনেমাই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এর মধ্যে অ্যাটলাস বড় বাজেটের প্রযোজনা হলেও দর্শক ও সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে কিস অব দ্য স্পাইডার ওম্যান সিনেমা থেকে। লোপেজের সাবেক স্বামী বেন অ্যাফ্লেক প্রযোজিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। কিন্তু মুক্তির পর বক্স অফিসে ছবিটি কার্যত মুখ থুবড়ে পড়ে। ৩ কোটি ডলার বাজেটের সিনেমাটির আয় মাত্র ১৮ লাখ ডলার।

এমন পরিস্থিতিতে অভিনয়ের পাশাপাশি ক্যারিয়ারের অন্য ক্ষেত্রগুলোতে মনোযোগ বাড়ানোর কথা ভাবছেন লোপেজ। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা এবং সংগীতের দিকে ঝুঁকতে পারেন তিনি। সূত্রটির ভাষ্য, ‘এমন সময়ও এসেছে, যখন তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। বরং সিনেমা বা টেলিভিশন প্রকল্প প্রযোজনা এবং নিজের সংগীত নিয়ে কাজ করতেই বেশি আগ্রহী হয়েছেন।’

লোপেজের অভিনয়জীবন নিয়ে নেতিবাচক আলোচনার মধ্যেও তাঁর পাশে দাঁড়িয়েছেন বেন অ্যাফ্লেক। সাবেক স্ত্রীর পরিশ্রমের প্রশংসা করে তাঁকে নিজের পরিচিত মানুষদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী একজন বলে অভিহিত করেছেন। লোপেজের সমালোচনার ক্ষেত্রে দ্বৈত মানদণ্ডও কাজ করে বলে মনে করেন অ্যাফ্লেক।

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

চারবার বিচ্ছেদের পর লোপেজ বললেন, শোক নয়, উদ্‌যাপন করা উচিত

অবশ্য সংগীতজগতে এখনো ভালো সময় পার করছেন লোপেজ। ডেভিড গুয়েতার সঙ্গে তাঁর যৌথ গান ‘সেভ মি টুনাইট’ বিলবোর্ডের ড্যান্স বা মিক্স শো এয়ারপ্লে চার্টে শীর্ষস্থান অর্জন করেছে।আরেকটি বিষয় নিয়েও উদ্বেগে রয়েছেন এই তারকা। সাম্প্রতিক সিনেমাগুলোর ব্যর্থতার কারণে তাঁকে কেউ কেউ বক্স অফিসের ‘অভিশাপ’ হিসেবে দেখতে পারেন—এমন আশঙ্কা তাঁর রয়েছে। সূত্রটির দাবি, লোপেজ জানেন, পরপর কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে কিছু অভিনেতা-অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করতে অনাগ্রহী হতে পারেন।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ

প্রকাশের সময় : ০১:৩১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬