গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন

খোরশেদ আলম, নওগাঁ:
- প্রকাশের সময় : ০৭:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 11

দীর্ঘদিনের জরাজীর্ণ দশা কাটিয়ে সংস্কার ও আধুনিকায়নের পর নতুন রূপে কার্যক্রম শুরু করেছে নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল চারটায় ফিতা কেটে নবসংস্কারকৃত এই ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিতলা পুলিশ ফাঁড়িটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। ফলে সেখানে বসবাস ও সরকারি দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নওগাঁ জেলা পরিষদের সহযোগিতায় ফাঁড়িটি সংস্কার ও বসবাসের উপযোগী করে আধুনিকায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই সংস্কার ও আধুনিকায়নের ফলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ যেমন উন্নত হবে, তেমনি স্থানীয় জনগণের জন্য পুলিশি সেবা প্রাপ্তি আরও সহজ, কার্যকর ও জনবান্ধব হবে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :























