গুরুত্বপূর্ণ সংবাদ:
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 36

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠকে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
Tag :






















