বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সনির নতুন দুই তারবিহীন হেডফোন বাজারে, কিস্তিতেও কেনা যাবে রজনীকান্ত–মোহনলালের নায়িকা থেকে হাসপাতালের প্রতিষ্ঠাতা, কোথায় হারিয়ে গেলেন রূপিণী ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে অনেক হয়েছে আর নয়, সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী প্রভু দেবার সাবেক প্রেমিকা ‘লেডি সুপারস্টার’ এখন ৩০০ কোটির মালিক লিটনকে অভিনন্দন জানালেও আর সুযোগ দেখছেন না হাসান সিরাজগঞ্জে আ.লীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু কোটালীপাড়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত রিয়ালে গুলেরের নতুন চুক্তি, আইফোন উপহার চাইলেন চুয়ামেনি

অনেক হয়েছে আর নয়, সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 5

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না; তারা এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।

চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনেক হয়েছে আর নয়, সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬