বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’ বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট

বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 2

নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সিভিল সার্জন কার্যালয়ের গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দল। প্রতিবেদনে বলা হয়েছে, আলট্রাসনোগ্রাফিতে ভুল তথ্যের কারণে যমজ সন্তান নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ওই ক্লিনিকে সেদিন অস্ত্রোপচারের মাধ্যমে একটি নবজাতকের জন্ম হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর সিভিল সার্জন পাঁচ সদস্যের একটি চিকিৎসক তদন্ত কমিটি গঠন করেন। কমিটি সংশ্লিষ্ট চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র, আলট্রাসনোগ্রাফি প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেয়। এতে আলট্রাসনোগ্রাফির ভুলের বিষয়টি উল্লেখ করে একটি নবজাতকের জন্মের তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে শান্তনা নামের এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার হয়। পরিবারের দাবি, গর্ভাবস্থার আট মাসে করা আলট্রাসনোগ্রাফিতে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর তাদের হাতে একটি কন্যাশিশু তুলে দেওয়া হয়। অপর শিশুটি নিখোঁজ হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার।

এ অভিযোগের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও অনুসন্ধান শুরু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ক্লিনিকের এক কর্মীকে আটক করে পুলিশ। পরে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে মলিনা বেগমের হেফাজতে থাকা একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

মলিনা বেগমের দাবি, বগুড়ার আনোয়ার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি শিশুটিকে পেয়েছেন। অন্যদিকে আনোয়ার, শিশুটির কথিত প্রকৃত মা ও খালার দাবি, শিশুটিকে চুরি করে আনা হয়নি; বরং পারিবারিক সিদ্ধান্তে লালন-পালনের জন্য মলিনার কাছে দেওয়া হয়েছিল। তাঁদের এসব বক্তব্যে ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে।

তবে সিভিল সার্জন কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে আলট্রাসনোগ্রাফির ভুলের বিষয়টি উঠে এলেও উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় এবং তাকে মলিনা বেগমের কাছে দেওয়ার ঘটনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের পূর্ণাঙ্গ নিষ্পত্তি হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এসব বিষয়ে পুলিশের তদন্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তদন্ত করা হয়েছে। তাঁরা স্বাধীনভাবে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে তাঁরা জানিয়েছেন, আলট্রাসনোগ্রাফিতে ভুলের কারণেই এ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে সেদিন বলাকা ক্লিনিকে একটি নবজাতকেরই জন্ম হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ

প্রকাশের সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬