বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত রিয়ালে গুলেরের নতুন চুক্তি, আইফোন উপহার চাইলেন চুয়ামেনি ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন! মিস ইউনিভার্স সুস্মিতার যত প্রেম ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর হেলাল খানের ‘তুই ফ্যাসিস্ট’ বলার কারণ ব্যাখ্যা করলেন জয় মান্দায় দুই অবৈধ ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বাইসাইকেল ও মোবাইল উদ্ধার ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 25
প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন

লাঞ্চের আগে এইডেন মার্করামকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে লাঞ্চ থেকে চা-বিরতি পর্যন্ত তাদের আর কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। এই সময়ে ওভারপ্রতি প্রায় পাঁচ করে রান উঠিয়েছেন মার্কিউস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

জোহানেসবার্গে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১২৯। এই সেশনে ২৩ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ১১১ রান তুলেছে তারা, রানরেট ৪.৮৩!  অ্যাকারম্যান ৬৯ ও হামজা ৪৮ রান নিয়ে ক্রিজে আছেন।

১ উইকেটে ১৮ রান নিয়ে লাঞ্চের পর নেমে সাবলীল গতিতে খেলতে থাকেন দুই প্রোটিয়া ব্যাটার। টেস্ট আঙিনায় যে তারা অনভিজ্ঞ তার ছাপ পাওয়া যায়নি।

শুরুতে বাংলাদেশকে উইকেট পাইয়ে দেওয়া হাসান মাহমুদ টানা ছয় ওভার বল করেন। প্রথমে মুভমেন্ট পেলেও পরে তা আর পাচ্ছিলেন না। ইবাদত হোসেনকে আক্রমণে এনেও লাভ হয়নি। বরং আলগা বলগুলো অনায়াসে বাউন্ডারিতে পাঠাতে থাকেন স্বাগতিক দুই ব্যাটার।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

১৮তম ওভারে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। মিরাজ তার প্রথম ওভারে দেন ১০, পরেরটিতে ৮। ৬ ওভার বল করেই এখন অবধি ৩৯ রান দিয়েছেন তিনি। মিরাজের বল থেকে কোনো চ্যালেঞ্জ পাচ্ছেন না ব্যাটাররা। উল্টো দ্রুত রান বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের অস্বস্তি বাড়ছে।

তাসকিনকে আরেক স্পেলে এনে আরও চার ওভার করান শান্ত। তাসকিনও প্রভাব ফেলতে পারেননি পুরোনো বলে।

আরও একজন স্পেশালিস্ট বোলার না থাকায় বোলিং রোটেশনে কিছুটা বেগ পেতে হচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। দিনের শেষ সেশন হবে কৌতূহল জাগানিয়া। ব্রেক থ্রো এনে খেলায় ফের নিয়ন্ত্রণে আসতে পারে কি না বাংলাদেশ, দেখার বিষয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন

প্রকাশের সময় : ০১:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬