বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তবে কি ক্লাউড সেবা ব্যবহার করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ প্রেমের ফাঁদে গোপন তথ্য ও হত্যার ষড়যন্ত্র: সিনেমার সাত হানিট্র্যাপ এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবে ওপেনএআইয়ের এআই এজেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবে ওপেনএআইয়ের এআই এজেন্ট ‘আমি মারা গেলে আসাম ৭ দিন থমকে যাবে’, সত্যি হয়েছিল জুবিনের কথা! চার পেসার খেলানোর পরও সিরাজকে কেন বাদ দিল ভারত কালুখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেফতার লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 3
এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি
📌 এক নজরে মূল তথ্য:

  • ভারতের ক্রিকেট ইতিহাসে দিনটি লেখা আছে এক বিষাদময় অধ্যায় হয়ে।
  • বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল টানা দুই হারে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ১৯ নভেম্বর ২০২৩। ভারতের ক্রিকেট ইতিহাসে দিনটি লেখা আছে এক বিষাদময় অধ্যায় হয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন শিরোপার লড়াইয়ে নেমেছিল স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতের সামনে অপেক্ষা করছিল এক মহাকাব্যিক সমাপ্তির। কিন্তু সব হিসাব পাল্টে দেন এক অস্ট্রেলিয়ান—ট্রাভিস হেড। তাঁর ১৩৭ রানের অবিশ্বাস্য ইনিংসে ভেঙে চুরমার হয়ে যায় ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। ১ লাখের বেশি দর্শকের গ্যালারি সাক্ষী হয় অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের, আর ভারতের জন্য দিনটি হয়ে থাকে এক দীর্ঘশ্বাসের নাম।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল টানা দুই হারে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটো ম্যাচেই লড়াই করতে পারেনি তারা। এরপর টানা ৯ জয়। এর মধ্যে আছে পুরো টুর্নামেন্টে ভালো খেলা ভারতের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত জয়।অন্যদিকে ভারত ফাইনালের আগে বিশ্বকাপে কোনো ম্যাচই হারেনি। ফাইনালের আগে দলটি জিতেছিল টানা ১০ ম্যাচে।

ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ৫০ ওভারে তুলতে পারে মাত্র ২৪০ রান। ভারতের ইনিংসে ভাগ ছিল দুটি। প্রথম ১০ ওভারে রোহিত শর্মার আক্রমণাত্মক ইনিংসে তারা তুলেছিল ৮০ রান। তবে পরপর ২ ওভারে রোহিত ও শ্রেয়াস ফেরার পর খোলসবন্দী হয়ে যায় ভারত। মাঝে কোহলি ও রাহুল জুটি গড়েন, ফিফটিও পেরিয়েছেন দুজনই। তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। শেষে এসেও কোনো ঝড় ওঠেনি। সে কারণেই তাদের রানটা আটকে যায় ২৪০–এ।

বল হাতে ভারতের শুরুটা হয় দারুণ। অস্ট্রেলিয়া ৩৭ রানের মধ্যেই হারায় ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও স্টিভ স্মিথকে। তবে ট্রাভিস হেড চতুর্থ উইকেটে মারনাস লাবুশেনকে গিয়ে ১৯২ রানের জুটি গড়েন। হেড শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৭ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ৪টি ছক্কা। তাঁর এই ইনিংসে ৬ উইকেটে জেতে অস্ট্রেলিয়া।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ব্যানক্রফট

১৯ নভেম্বরের সেই রাত অস্ট্রেলিয়ার জন্য হয়ে আছে গৌরবের, আর ভারতের জন্য আক্ষেপের। এক ট্রাভিস হেডের ব্যাটেই সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল আহমেদাবাদ।

বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলতে গিয়ে হাত ভেঙেছিল হেডের। এমন চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু তাঁর সামর্থ্যের ওপর আস্থা রেখে বিকল্প কাউকে দলে নেয়নি অস্ট্রেলিয়া। অপেক্ষা করেছে তাঁর ফেরার। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই হয়ে ওঠে বিশ্বকাপ জয়ের অন্যতম বড় কারণ।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি

প্রকাশের সময় : ১২:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬