মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার মান্দায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার হরিণাকুন্ডুতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে নৈরাজ্যের প্রতিবাদে পাংশা-কালুখালীতে এমপি হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’ তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা কোথায় ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী আজকের ই-পেপার (১৭ নভেম্বর)

মান্দায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 3

নওগাঁর মান্দায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রশিদ ওরফে কালু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ দুপুরে বিদ্যালয়ের টিফিনের ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি ভ্যানে করে পাঠাকাটা-আয়াপুর ঘাটে পৌঁছায়। পরে সে আত্রাই নদী পারাপারের জন্য একটি নৌকায় ওঠে। ওই নৌকায় আগে থেকেই রশিদ ওরফে কালু এবং পুষ্কর নামে দুই ব্যক্তি অবস্থান করছিলেন।

দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে নৌকাটি মান্দা উপজেলার আয়াপুর-পাঠাকাটা ঘাটসংলগ্ন আত্রাই নদীর মাঝখানে পৌঁছালে পুষ্কর, রশিদ ওরফে কালুর সহায়তায় ওই ছাত্রীকে পেছন থেকে জাপটে ধরে এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মান্দা থানায় মামলা দায়ের করেন। পরে মান্দা থানার মামলা নম্বর ২৩, তারিখ ১৬ নভেম্বর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ও ৩০ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার পর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রশিদ ওরফে কালুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি পুষ্কর পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬