হরিণাকুন্ডুতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

- প্রকাশের সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 1

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। সরিষা ও মসুরের আবাদ বৃদ্ধি করা সম্ভব হলে একদিকে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, অন্যদিকে দেশের ভোজ্যতেল ও ডালের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি কৃষকদের সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে বীজ বপনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।




















