মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার হরিণাকুন্ডুতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে নৈরাজ্যের প্রতিবাদে পাংশা-কালুখালীতে এমপি হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’ তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা কোথায় ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী আজকের ই-পেপার (১৭ নভেম্বর) মেসিকে আর্জেন্টিনার কোচ হওয়ার আমন্ত্রণ স্কালোনির, দলে ফিরছেন এমি মার্তিনেজ

নৈরাজ্যের প্রতিবাদে পাংশা-কালুখালীতে এমপি হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

একে আজাদ রাজবাড়ী
  • প্রকাশের সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 8

দেশে নৈরাজ্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ও দেশবিরোধী তৎপরতার প্রতিবাদে রাজপথে সরব হয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর উপস্থিতিতে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খাঁনের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।

শোভাযাত্রায় পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন। তাঁরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৈরাজ্য ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিঙ্কু, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ খান, যুবদলের সদস্যসচিব সেলিম সরদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল বিশ্বাস এবং মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া পাংশা ও কালুখালী উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এ মোটরসাইকেল শোভাযাত্রা পাংশা ও কালুখালীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নৈরাজ্যের প্রতিবাদে পাংশা-কালুখালীতে এমপি হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশের সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬