সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন লাঞ্চের আগে মার্করামকে ফেরানোর আনন্দ হাসানের জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও! সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন

ছাগল চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, বোচাগঞ্জে প্রাইভেট কারে আগুন, আটক ৪

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 20

দিনাজপুরের বোচাগঞ্জে ছাগল চুরির চেষ্টার অভিযোগে একটি লাল রঙের প্রাইভেট কার ধাওয়া করে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় দুই নারী, এক পুরুষ ও এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের উপরপুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি লাল রঙের প্রাইভেট কারে করে ছাগল চুরির চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগে স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করেন। এ সময় চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পালানোর পথে গাড়ির ধাক্কায় কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

একপর্যায়ে গাড়িটি জংলিপীর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫ নম্বর ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবু।

গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

এ ঘটনায় চারজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ছাগল চুরির অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।

এদিকে, আইন নিজের হাতে তুলে না নিয়ে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাগল চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, বোচাগঞ্জে প্রাইভেট কারে আগুন, আটক ৪

প্রকাশের সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬