সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জ বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ কালুখালীতে ১৮৪ সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী

আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 2
আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

প্রতিদ্বন্দ্বিতার আঁচ ছিল না, প্রতিদ্বন্দ্বিতা হয়ওনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর দ্বিতীয় মেয়াদে তাঁর পুনর্নিয়োগ চূড়ান্ত হয়েছে।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

আগামী ২০৩০ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। দায়িত্ব বুঝে নেন একই বছরের ডিসেম্বরে।আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব ছিলেন জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের এবং একই সঙ্গে দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ভারতকে আইসিসি কেন কিছু বলতে পারে না

ক্রিকেটের জন্য সামনের সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন জয় শাহ। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

বাংলাদেশে হবে অলিম্পিক গেমস ক্রিকেটের বাছাইপর্ব

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

প্রকাশের সময় : ০২:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬