সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে নজরদারি সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেনকে হারিয়ে দিল ১০ জনের ইংল্যান্ড ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০ সাফ সেমিফাইনালেও ভরছে না গ্যালারি, গেটে টিকিট বিক্রির ঘোষণায় নতুন শঙ্কা ডেনমার্কের সামাদ যেভাবে বাংলাদেশের স্বপ্ন ভেঙে পাকিস্তানের নায়ক

ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 9
ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০

ক্রিকেটে কিছু নাম শুধু নাম নয়। একটা ইতিহাস, একটা আবেগ, কখনো কখনো একটা গোটা প্রজন্মের স্মৃতি।ভারতীয় ক্রিকেটে বীরেন্দর শেবাগ আর রাহুল দ্রাবিড় তেমনই দুটি নাম। একজনের ব্যাটে ছিল ঝড়ের উন্মাদনা, অন্যজনের ব্যাটে ধৈর্যের আশ্চর্য শিল্প। একজন বল দেখতেন, আর মারতেন। অন্যজন বল বুঝতেন, তারপর খেলতেন। দুজনের ক্রিকেট–দর্শন ছিল দুই মেরুর।এত দিন পর ভারতীয় ক্রিকেটে আবার একই দলে ফিরছেন শেবাগ ও দ্রাবিড়। তবে এবার নাম দুটি বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড় নয়। তাঁদের দুই ছেলে আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এ পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। সেই জয়ে সামনে থেকে আলো ছড়িয়েছেন এই দুই তরুণ। আর্যবীর হয়েছেন টুর্নামেন্টের–সেরা খেলোয়াড়। ৯০.২৫ গড়ে করেছেন ৩৬১ রান। অন্বয়ও নজর কেড়েছেন উইকেটের পেছনে এবং ব্যাট হাতে। তবে সবচেয়ে মজার ব্যাপার, বাবাদের মতোই তাঁদের ক্রিকেটের ধরনও আলাদা। শুধু একটা জায়গায় যেন অদ্ভুত মিল। দুজনের ব্যাটেই আছে বাবার ছায়া। আবার সেই ছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টাও।

আর্যবীর শেবাগ ওপেনার। নতুন বলের সামনে শুরুতে একটু সময় নেন। পায়ের কাজ ভালো। বলের লাইন ও লেংথ বুঝে তারপর ধীরে ধীরে হাত খোলেন। বাবার সঙ্গে এখানেই তাঁর প্রথম বড় পার্থক্য। বীরেন্দর শেবাগ শুরু থেকেই বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়তে ভালোবাসতেন। আর্যবীর বরং নতুন বলের বিপদ সামলে নেন। তারপর শুরু হয় অন্য গল্প। কাভার দিয়ে কাট, বোলারের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে দেওয়া কিংবা স্পিনারদের সীমানার বাইরে পাঠানো। বাবার মতোই তাঁর ব্যাটে তখন রানের উৎসব।

পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও এই পরিণতিবোধ দেখিয়েছেন আর্যবীর। আলী রাজা ও মোহাম্মদ সাইয়ামের ভালো বোলিংয়ের সামনে শুরুতে সতর্ক ছিলেন। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দ্রুত উইকেট হারানোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন। লক্ষ্য ছিল, শুরুতে উইকেট না দিয়ে ভারতকে ম্যাচে রাখা। লক্ষ্য রায়চন্দানির সঙ্গে ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। ৩৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারত!

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা

অন্বয় দ্রাবিড়ের গল্পটা ঠিক উল্টো। ক্রিজে এসেই বোলারকে আক্রমণ করতে পছন্দ করেন। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ৩৩তম ওভারে যখন ব্যাটিংয়ে নামেন, ভারতের ৪ উইকেট পড়ে গেছে। রান দরকার। বাউন্ডারি দরকার। চাপও কম নয়। কিন্তু অন্বয়ের যেন তাড়া আছে। প্রথম বলেই ভয়ডরহীন ভঙ্গিতে পুল করে পাঠালেন ডিপ মিড উইকেটে। পরের বলটি কাট করে মারলেন সীমানায়। এটাই তাঁর ব্যাটিংয়ের ধরন। মাঝের সারিতে নেমে দ্রুত রান তোলা। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক যুব ওয়ানডে সিরিজেও দেখিয়েছেন সেই সামর্থ্য। ৬৭ বলে ৮৭ এবং ১৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন। দুটিতেই প্রথম বল থেকেই বোলারদের চাপে রেখেছেন। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ১২ বলে ১৯ রান করে রানআউট না হলে হয়তো আরও কিছু দেখার সুযোগ মিলত।

এই দুজনের বাবাদের নামের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ক্রিকেটের বিশাল ইতিহাস। সেই নামের ভার বইতে হয় দুই তরুণকেও। তাঁদের প্রতিটি ভালো শটের পর তুলনা আসে। প্রতিটি আউটের পরও। আর্যবীর শেবাগের ব্যাটিংয়ে বাবাকে খোঁজা হয়, অন্বয় দ্রাবিড়ের ব্যাটিংয়ে খোঁজা হয় রাহুল দ্রাবিড়কে। দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাজীব নায়ার যেমন বলছেন, ‘ওর কিছু শট দেখলে বীরেন্দর শেবাগের কথা মনে পড়ে। বিশেষ করে ক্রিজ ছেড়ে খুব বেশি বের না হয়েই স্পিনারদের কভার দিয়ে মারার ধরনটা। বাবার সঙ্গে মিল আছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০

প্রকাশের সময় : ১০:০০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬