রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

নায়ক থেকে খলনায়ক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 11
নায়ক থেকে খলনায়ক

নায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। পরে হয়ে উঠেছিলেন শক্তিশালী খলনায়ক। পর্দায় যার উপস্থিতিতে দর্শক ভয় পেতেন, বাস্তব জীবনে সেই মানুষটিকেই দর্শক ভালোবেসেছিলেন। অভিনয়ে শব্দের স্পষ্ট উচ্চারণ ও বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তার পুরো নাম ওয়াসীমুল বারী রাজীব। মানুষের কাছে তিনি মূলত ‘রাজীব’ নামেই পরিচিত।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

কাজী হায়াৎ পরিচালিত ‘দাঙ্গা’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন রাজীব। এই সিনেমার ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটি ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। সিনেমাটিতে তার অভিনয় এখনো দর্শকের মনে গেঁথে আছে।

রাজীব অভিনীত সিনেমার বিভিন্ন চরিত্রে একটি বিষয় লক্ষণীয় ছিল—তিনি কখনো শুধু সংলাপের ওপর নির্ভর করতেন না। শরীরী ভাষা, চোখের চাহনি ও কণ্ঠস্বরের ওঠানামার মধ্য দিয়ে হয়ে উঠতেন চরিত্রটি।

১৯৮২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘খোকন সোনা’ সিনেমায় অভিনয়ের পর প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন রাজীব। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘দাঙ্গা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘বিক্ষোভ’, ‘ডন’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ভাত দে’, ‘অনন্ত ভালোবাসা’, ‘বুকের ভেতর আগুন’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘সাহসী মানুষ চাই’, ‘মীরজাফর’, ‘লুটতরাজ’, ‘চাঁদাবাজ’ ও ‘ত্রাস’।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

১৯৮৮ সালে ‘হীরামতি’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাজীব। দ্বিতীয়বার ১৯৯১ সালে ‘দাঙ্গা’ সিনেমার জন্য পুরস্কৃত হন। ২০০০ সালে ‘বিদ্রোহ চারিদিকে’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সর্বশেষ ২০০৩ সালে ‘সাহসী মানুষ চাই’ সিনেমার জন্য এই পুরস্কার অর্জন করেন।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজীব।

রাজীব সম্পর্কে নির্মাতা কাজী হায়াৎ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাজীব সিনেমায় অভিনয়ের জন্য অনন্য ছিলেন। আমার পরিচালিত “খোকন সোনা” সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। এর আগে “রাখে আল্লাহ মারে কে” সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নায়ক থেকে খলনায়ক

প্রকাশের সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬