সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ২০১৮ থেকে ২০২৬: বাংলাদেশকে তাড়া করে ফিরছে একই দুঃস্বপ্ন অবশেষে ১০ উইকেট জায়েদের, সিলেটের জয়ে অপেক্ষা বাড়ল খুলনার

মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৪:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 45

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জুলহাস উদ্দিন সরদার ওরফে চঞ্চল (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জুলহাস উদ্দিন সরদার উপজেলার চক উজাল গ্রামের মৃত আব্দুল জব্বার সরদার ও মোছা. আলতা বানুর ছেলে।

মহাদেবপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার (১৫ নভেম্বর) পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৪:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬