রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আসিম আজহারের বাগ্‌দানের গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 14
আসিম আজহারের বাগ্‌দানের গুঞ্জন

পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহারকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বাগ্‌দানের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ছবিতে ক্রিম রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে আসিমকে। তাঁর পাশে মিন্ট সবুজ রঙের ভারী কাজের পোশাক পরা এক নারী। অন্য একটি ছবিতে দুজনকে একসঙ্গে পোজ দিতেও দেখা যায়।ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, গোপনে বাগ্‌দান সেরেছেন এই সংগীতশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়ে একজন লিখেছেন, ‘অবশেষে ভাইয়েরও জুটি মিলে গেল। অভিনন্দন।’

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

বাগ্‌দানের খবর কি সত্যিছবিগুলো কোনো একটি পারিবারিক বা আনন্দ আয়োজনের বলে ধারণা করা হচ্ছে। পেছনে পরিবারের সদস্য ও অতিথিদেরও দেখা গেছে। তবে আসিম আজহার নতুন করে বাগ্‌দান করেছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ছবিতে থাকা নারীর পরিচয় কিংবা আয়োজনটির উপলক্ষও নিশ্চিত হওয়া যায়নি।ফলে আপাতত ছবিগুলোকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনাকে গুঞ্জন হিসেবেই দেখছেন ভক্তরা।

সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকায় তিন কনসার্ট

আলোচনায় হানিয়া আমিরওআসিমের ব্যক্তিজীবন নিয়ে এমন আলোচনা অবশ্য নতুন নয়। কিছুদিন ধরেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তাঁরা। পরে বিচ্ছেদ হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথন ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।গত অক্টোবরে আসিমের জন্মদিনে হানিয়াকে দেখা গেছে বলে ধারণা করেন ভক্তরা। এ ছাড়া হুনজায় দুজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে বলে খবর প্রকাশিত হয়। এসব ঘটনা থেকেই তাঁদের পুরোনো সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ছড়ায়।এর আগে অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার মেরুব আলীর সঙ্গে বাগ্‌দান হয়েছিল আসিমের। প্রায় তিন বছর বাগ্‌দান অবস্থায় থাকার পর ২০২৫ সালের জুনে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।এবার নতুন করে ছড়িয়ে পড়া ছবিগুলো আসিমের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল বাড়িয়েছে। তবে ছবিগুলো সত্যিই কোনো বাগ্‌দান অনুষ্ঠানের কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আসিমের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য।সিয়াসাত ডেইলি অবলম্বনে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসিম আজহারের বাগ্‌দানের গুঞ্জন

প্রকাশের সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬