রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৭:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 21
বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ

নির্দিষ্ট মডেলের পণ্য কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আইফোন ১৮ প্রো ম্যাক্সসহ বিভিন্ন উপহার জেতার সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম ব্র্যান্ড বিও। ‘বিও ১১.১১ স্ক্র্যাচ অ্যান্ড উইন মেগা শপিং ফেস্টিভ্যাল ২০২৬’ শীর্ষক এ প্রচারণার অংশ হিসেবে বিও ব্র্যান্ডের নির্বাচিত পণ্য কিনে ছয় হাজারের বেশি উপহার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে বিও ব্র্যান্ডের পরিবেশক টেক এজ বিডি।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এ প্রচারণা অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলবে। ফলে ক্রেতারা দেশের বিভিন্ন বিক্রয়কেন্দ্রের পাশাপাশি অনলাইনেও নিজেদের পছন্দের বিও পণ্য কিনে পুরস্কার জেতার সুযোগ পাবেন। প্রতিটি বিও পণ্যে এক বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে।

উল্লেখ্য, বিও ২০০৫ সাল থেকে মোবাইল সরঞ্জাম উৎপাদন ও বাজারজাত করে আসছে। বর্তমানে বিশ্বের ১২০টির বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে ব্র্যান্ডটি। বাংলাদেশে এক বছর ধরে টেক এজ বিডি বিওর একমাত্র পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ

প্রকাশের সময় : ০৭:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬