সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ২০১৮ থেকে ২০২৬: বাংলাদেশকে তাড়া করে ফিরছে একই দুঃস্বপ্ন অবশেষে ১০ উইকেট জায়েদের, সিলেটের জয়ে অপেক্ষা বাড়ল খুলনার

পাংশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

একে আজাদ, পাংশা:
  • প্রকাশের সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 31

রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে এর প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ কামরুল আলম। এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশের সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬