২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করল মাইক্রোসফট

- প্রকাশের সময় : ০৫:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 7

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে আবারও মাইক্রোসফটের ই–মেইল সেবা আউটলুক, ভিডিও সম্মেলন করার সফটওয়্যার মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫ অনলাইনে ব্যবহার করা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিটে (বাংলাদেশ সময়) মাইক্রোসফট বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়ায় প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ব্যবহার করা যাচ্ছিল না। অবশেষে ২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করে মাইক্রোসফট।বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়ার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৪ মিনিটে প্রথম সমস্যার কথা স্বীকার করে মাইক্রোসফট। এর মাত্র ১৩ মিনিট পর এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, যেকোনো অঞ্চলের ব্যবহারকারীরা এতে আক্রান্ত হতে পারেন। তবে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে এই সমস্যা হয়নি।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির সময় তৈরি হওয়া নতুন কারিগরি সমস্যার কারণেই এই বিপত্তি ঘটেছে। এটি সাইবার বা এআই এজেন্টের সঙ্গে সম্পর্কহীন একটি কারিগরি ত্রুটি। স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা পরীক্ষায় ব্যর্থ হয়ে বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়েছিল এবং সেগুলোর কাজের চাপ সচল থাকা সার্ভারগুলোর ওপর গিয়ে পড়ায় সেগুলোও চাপে পড়ে যায়। এ ফলে আক্রান্ত সার্ভারগুলোতে নিরাপদ সংযোগ পরিচালনার সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়া অতিরিক্ত চাপে পড়ে অকার্যকর হয়ে যাওয়ায় সার্ভারগুলো অনুরোধ গ্রহণ করা বন্ধ করে দিয়েছিল।
বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫
মাইক্রোসফট জানিয়েছে, নতুন করে চালু করা সার্ভারগুলো ট্রাফিক পাওয়ার সঙ্গে সঙ্গেই আবার কাজ বন্ধ করে দিচ্ছিল। আর তাই প্রকৌশলীরা আক্রান্ত অবকাঠামোতে আসা ট্রাফিকের ধরন সীমিত করার পাশাপাশি কিছু সার্ভারকে আগের কনফিগারেশনে ফিরিয়ে নেন এবং অথেনটিকেশন ও রাউটিং উপাদানে প্যাচ যুক্ত করে ভার্চ্যুয়াল মেশিন যোগ করেন। চাহিদার ব্যাপকতা বিবেচনা করে আমরা ধাপে ধাপে সেবাগুলো পুনরুদ্ধার করেছি এবং প্রতিটি ধাপে স্থিতিশীলতা যাচাই করেছি। এতে সময় বেশি লাগলেও স্থিতিশীলভাবে পুনরুদ্ধার নিশ্চিত করা সম্ভব হয়েছে।ই-স্ক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দ রামমূর্তির মতে, মাইক্রোসফটে কারিগরি বিভ্রাটের কারণ সাইবার হামলা ছিল না। এটি ছিল একটি অভ্যন্তরীণ প্রক্রিয়াগত ব্যর্থতা। যখন একটি মাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মপ্রবাহের ভিত্তি হিসেবে কাজ করে তখন ভুল কনফিগারেশন, অতিরিক্ত চাপ বা নেটওয়ার্ক পরিবর্তনের যেকোনো ত্রুটি তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পুনরুদ্ধার প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়েও বেশি জটিল প্রমাণিত হয়েছে। কারণ, মাইক্রোসফটের কিছু সার্ভারে ট্রাফিক ফিরে আসার সঙ্গে সঙ্গে সেগুলো কাজ বন্ধ করে দেওয়ায় একটি জটিল চক্র তৈরি হয়েছিল। সার্ভার সচল করলে সক্ষমতা বাড়ছিল কিন্তু ফিরে আসা ট্রাফিকের চাপে কিছু মেশিন আবার অচল হয়ে পড়ছিল।
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
গতকাল শুক্রবার গভীর রাত থেকে এশিয়া–প্রশান্ত অঞ্চলে বিভিন্ন দেশে মাইক্রোসফটের বিভিন্ন সেবা চালু হতে শুরু করে। এরপর ইউরোপ এবং উত্তর আমেরিকা স্বাভাবিক হয়। টিমসের চ্যাট এবং মিটিং সেবাগুলো আগে সচল হলেও এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভরশীল ক্যালেন্ডার ফিচারগুলো স্বাভাবিক হতে কিছুটা বেশি সময় নিয়েছে।সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া























