শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের শুরু হচ্ছে ইএটিএল স্টার্টআপ পিচ প্রতিযোগিতা, বিজয়ীরা পাবে এক কোটি টাকার পুরস্কার দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭ ১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে ২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করল মাইক্রোসফট দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের ‘আসল পরীক্ষা’ কী, জানালেন বেঙ্কেনস্টাইন শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ সভাপতি র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগোলেন ১১৫ ধাপ জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু

এআই দিয়ে লেখা ভুয়া রিভিউ চিনবেন কীভাবে

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০১:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 12
এআই দিয়ে লেখা ভুয়া রিভিউ চিনবেন কীভাবে

রাত ১১টা। ফেসবুকের বিজ্ঞাপন দেখে একটা নতুন স্মার্টওয়াচ কিনতে যাচ্ছিল মাহির (ছদ্মনাম)। রেটিং ৪.৯, নিচে ‘অসাধারণ!’, ‘টাকা উশুল!’ জাতীয় মন্তব্যের ছড়াছড়ি। কিন্তু সব রিভিউ কেমন যেন একই সুরে বাঁধা! একটু খটকা লাগে।এটাই এআই-লিখিত ভুয়া রিভিউ বা কৃত্রিমভাবে বানানো পণ্য-মন্তব্য (ফেক রিভিউ)। এখন এআই মিনিটে শত শত ‘মানুষের মতো’ মন্তব্য লিখে ফেলতে পারে। এ বিষয়ে এআই শনাক্তকরণ সংস্থা পাংগ্রাম ল্যাবসের একটি গবেষণা হয়েছে আমাজনের ৫০০টি সেরা বিক্রীত পণ্যের প্রায় ৩০ হাজার রিভিউ নিয়ে। তাতে ৩ শতাংশ রিভিউ এআই-লিখিত পাওয়া যায়, শিশুপণ্য ও সৌন্দর্যসামগ্রীর মতো কিছু শ্রেণিতে তা প্রায় ৫ শতাংশ। সবচেয়ে চিন্তার কথা, এআই-লিখিত রিভিউগুলোর ৯৩ শতাংশে ছিল ‘যাচাইকৃত ক্রয়’ সিলমোহর দেওয়া। এমন ভুয়া প্রশংসায় (রিভিউ) ভরসা করে কেনা পণ্য ভুল বেরোলে টাকা ও সময় দুটিই যায়। আমাদের অনলাইন কেনাকাটাতেও একই আশঙ্কা থাকতে পারে। 

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

 ● সব মন্তব্য একই ছাঁচে, অতি নিখুঁত।● নির্দিষ্ট অভিজ্ঞতা নেই, শুধু সাধারণ প্রশংসা। ● হঠাৎ এক দিনে অনেক পাঁচ তারা।মাঝের রেটিংয়ের রিভিউ পড়ুন, ছবিসহ মন্তব্য খুঁজুন, আর সম্ভব হলে পণ্য হাতে নিয়ে দেখে দাম দিন। রিভিউ বনাম সন্দেহের দ্বন্দ্ব নয় এটা। বুঝে ভরসা করাটাই আসল বিষয়।● লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এআই দিয়ে লেখা ভুয়া রিভিউ চিনবেন কীভাবে

প্রকাশের সময় : ০১:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬