শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের শুরু হচ্ছে ইএটিএল স্টার্টআপ পিচ প্রতিযোগিতা, বিজয়ীরা পাবে এক কোটি টাকার পুরস্কার দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭ ১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে ২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করল মাইক্রোসফট দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের ‘আসল পরীক্ষা’ কী, জানালেন বেঙ্কেনস্টাইন শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ সভাপতি র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগোলেন ১১৫ ধাপ জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু

জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম

জাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 49

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। আগামী এক বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত জাবিসাসের জরুরি কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক শফিকুল ইসলাম।

নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাবিসাস। একই সঙ্গে বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাও করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম

প্রকাশের সময় : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬