শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের শুরু হচ্ছে ইএটিএল স্টার্টআপ পিচ প্রতিযোগিতা, বিজয়ীরা পাবে এক কোটি টাকার পুরস্কার দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭ ১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে ২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করল মাইক্রোসফট দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের ‘আসল পরীক্ষা’ কী, জানালেন বেঙ্কেনস্টাইন শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ সভাপতি র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগোলেন ১১৫ ধাপ জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৪:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 13
আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে

ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খোলা, ছবি দেখা কিংবা ফাইল ডাউনলোড করার সময় অসংখ্য তথ্য এক যন্ত্র (ডিভাইস) থেকে অন্য যন্ত্রে আদান–প্রদান হয়। এই যোগাযোগের পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্টারনেট প্রটোকল বা আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের সঙ্গে যুক্ত প্রতিটি যন্ত্রকে শনাক্ত করা এবং তথ্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এই ঠিকানা ব্যবহার করা হয়। কম্পিউটার, স্মার্টফোন ও ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট টেলিভিশন ও ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির বিভিন্ন যন্ত্রেও রয়েছে আইপি অ্যাড্রেস।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

আইপি অ্যাড্রেস কীআইপি অ্যাড্রেস মূলত ইন্টারনেট বা স্থানীয় নেটওয়ার্কে যুক্ত কোনো যন্ত্রের পরিচয় শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানা। অনেকটা বাড়ির ঠিকানার মতোই নেটওয়ার্কে যুক্ত একটি যন্ত্রকে শনাক্ত করতে সাহায্য করে এই ঠিকানা। এর মাধ্যমে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য পাঠানো এবং নির্দিষ্ট গন্তব্য থেকে তথ্য গ্রহণ করা সম্ভব হয়। আইপি অ্যাড্রেসের দুটি সংস্করণ রয়েছে। এগুলো হলো ইন্টারনেট প্রটোকল ভার্সন–৪ (আইপিভি৪) ও ইন্টারনেট প্রটোকল ভার্সন–৬ (আইপিভি৬)। আইপিভি–৪ হলো আইপি অ্যাড্রেসের পুরোনো সংস্করণ। এতে সর্বোচ্চ প্রায় ৪৩০ কোটি স্বতন্ত্র ঠিকানা তৈরির সুযোগ রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারী ও সংযুক্ত যন্ত্রের সংখ্যা বাড়তে থাকায় একপর্যায়ে এই ঠিকানার পরিসর অপর্যাপ্ত হয়ে পড়ে। এ সীমাবদ্ধতা কাটাতে চালু করা হয় আইপিভি–৬। ব্যবহারের ধরন অনুযায়ী আইপি অ্যাড্রেসকে পাবলিক, প্রাইভেট, স্ট্যাটিক ও ডায়নামিক—এই চার ধরনের মধ্যে ভাগ করা যায়।

যেভাবে কাজ করে আইপি অ্যাড্রেসইন্টারনেটে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারকারীর যন্ত্রসংশ্লিষ্ট সার্ভারের কাছে তথ্যের অনুরোধ পাঠায়। সার্ভার সেই অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ব্যবহারকারীর যন্ত্রে পাঠায়। এই আদান–প্রদানের ক্ষেত্রে তথ্যের উৎস ও গন্তব্য শনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। ফলে তথ্য সঠিক নেটওয়ার্ক ও যন্ত্রে পৌঁছানোর পথ খুঁজে পায়।নির্দিষ্ট গাণিতিক নিয়ম ও কাঠামো অনুসরণ করে এসব ঠিকানা তৈরি ও বরাদ্দ করা হয়। বিশ্বব্যাপী আইপি অ্যাড্রেসের পরিসর ও বরাদ্দ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার্স অথরিটি (আইএএনএ)। আইপিভি–৪ পদ্ধতিতে আইপি অ্যাড্রেসের পরিসর ০.০.০.০ থেকে ২৫৫.২৫৫.২৫৫.২৫৫ পর্যন্ত। চারটি সংখ্যার সমন্বয়ে তৈরি এসব ঠিকানার প্রতিটি অংশ বিন্দু দিয়ে আলাদা করা থাকে।সূত্র: ফরটিনেটটেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে

প্রকাশের সময় : ০৪:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬