শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের বদলে শুকি ছেলেকে নিয়ে মিষ্টি ছবি শেয়ার করে নজর কাড়লেন সোহিনী বোচাগঞ্জে ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাইকে আটকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নওগাঁয় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত পাংশার হালদার পাড়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সাদ, ফিরতে লাগবে লম্বা সময় জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক জনবল সংকটে ঝিনাইদহের কৃষি বিভাগ, ৩৩২ পদের ১০০টিই শূন্য নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 34

দেশে নীরবে বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ। শহর থেকে গ্রাম, শিশু থেকে প্রবীণ—কেউই এই রোগের ঝুঁকির বাইরে নন। উদ্বেগের বিষয়, আক্রান্ত মানুষের একটি বড় অংশ জানেনই না যে তাঁদের শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে। রোগ শনাক্ত হওয়ার আগেই অনেকের শরীরে দেখা দিচ্ছে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা ও স্নায়ু ক্ষতির মতো মারাত্মক জটিলতা। ফলে ডায়াবেটিস এখন শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নয়, দেশের জনস্বাস্থ্যের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ সপ্তম অবস্থানে পৌঁছাতে পারে। ওই সময় দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে।

এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ১৪ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।’

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতনতা বাড়ানো এবং নিয়মিত রক্ত পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। আর যারা এখনো আক্রান্ত হননি, তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে রোগটি প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

শনাক্তের বাইরে বিপুলসংখ্যক রোগী

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের ২০১৭-১৮ সালের তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। একই তথ্যের ভিত্তিতে প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক অনির্ণীত ডায়াবেটিসে আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ২০২২ সালের জরিপের বিশ্লেষণে দেশে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বলা হয়েছে।

অর্থাৎ আক্রান্ত মানুষের বড় একটি অংশ নিজের রোগ সম্পর্কে অবগত নন। এতে রোগ শনাক্ত হওয়ার আগেই জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।

কেন বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় রোগ। শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারলে অথবা উৎপন্ন ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে না পারলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, দৃষ্টিশক্তি হারানো, স্নায়ুর সমস্যা এবং পায়ে ক্ষত তৈরি হয়ে অঙ্গহানির ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের আগে প্রি-ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও তা ডায়াবেটিস নির্ণয়ের সীমায় পৌঁছায় না। এ পর্যায়ে জীবনযাপনে পরিবর্তন আনতে পারলে অনেক ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।

অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটে চর্বি জমা, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পারিবারিক ইতিহাস ও বয়স ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত চিনি ও ক্যালরিযুক্ত খাবার, কোমল পানীয়, ফাস্টফুড এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাসও এ ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, ৫ থেকে ৬ শতাংশ ওজন কমানো, সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট দ্রুত হাঁটা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব পদ্ধতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রে ৫৮ শতাংশ এবং ভারতে ২৮ শতাংশ ডায়াবেটিসের প্রবণতা কমানো সম্ভব হয়েছে।

চিকিৎসাসেবা এখনো শহরকেন্দ্রিক

দেশে ডায়াবেটিস চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র থাকলেও সবার জন্য সমানভাবে সেবা নিশ্চিত করা যায়নি। রাজধানী ও বড় শহরগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার সুযোগ তুলনামূলক বেশি। কিন্তু জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব সুবিধা সীমিত।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের চিকিৎসা শুধু ওষুধের মধ্যে সীমাবদ্ধ নয়। রোগীকে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ওষুধ ব্যবহারের নিয়ম এবং জটিলতার লক্ষণ সম্পর্কেও সচেতন করতে হবে।

গর্ভকালীন ডায়াবেটিসেও বাড়ছে উদ্বেগ

গর্ভাবস্থায় প্রথমবারের মতো রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। যথাসময়ে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে গর্ভাবস্থা ও প্রসবকালীন জটিলতার আশঙ্কা বাড়ে। এ ছাড়া গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাঁদের সন্তানদের মধ্যেও ভবিষ্যতে স্থূলতা ও বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসের কারণে বড় আকারের শিশু জন্ম, প্রি-এক্ল্যাম্পসিয়া, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব এবং নবজাতকের রক্তে শর্করা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৯ থেকে ১০ গুণ বাড়ে। এ ক্ষেত্রে সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও খাদ্য ও পুষ্টিবিদদের জন্য মডিউলভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাশ্রয়ী ওষুধের অগ্রাধিকার তালিকা তৈরি করে সারা দেশে সরকারি উদ্যোগে সেগুলোর সহজপ্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আট সুপারিশ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আট দফা সুপারিশ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী পাঁচ থেকে ১০ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা।

৩৫ বছরের বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা এবং বিএমআই ২৩ বা তার বেশি কিংবা অন্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে পরীক্ষার আওতায় আনার সুপারিশ করেছে সংগঠনটি। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহজ ঝুঁকি মূল্যায়ন চালুর কথাও বলা হয়েছে।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডায়াবেটিস চিকিৎসার অবকাঠামো গড়ে তোলা, নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার ও এইচবিএ১সি পরীক্ষার ব্যবস্থা এবং রোগের জটিলতা শনাক্তের সুযোগ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এ জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি ও সাশ্রয়ী ক্রয়নীতি প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।

এ ছাড়া সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা ও সন্তান জন্মের পর মায়ের নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়সোপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু, শিক্ষাপ্রতিষ্ঠানের খাবারের দোকানে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী খাদ্যনীতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি পর্যায়ে হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রশিক্ষণ আসন বৃদ্ধি, জেলা পর্যায়ে চিকিৎসকদের জন্য পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা, জাতীয় ডায়াবেটিস নিবন্ধন চালু এবং চিকিৎসাসেবার মান যাচাইয়ে জবাবদিহি নিশ্চিত করার সুপারিশও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করা গেলে এ রোগের জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

প্রকাশের সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬