শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 32
প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার

আর্জেন্টিনা ১-২ উরুগুয়ে লা বোমবোনেরা স্টেডিয়ামের আসনসংখ্যা প্রায় ৫৮ হাজারের কিছু বেশি। গ্যালারির তৃতীয় তলার বেশির ভাগ অংশ বন্ধ। এই ম্যাচের জন্য বিশেষ আসননের টিকিটের দাম কমানো হয়েছিল ৪০ শতাংশ। তবু গ্যালারির প্রায় অর্ধেক ফাঁকা। অন্য চোখে সেটা লিওনেল মেসির অবসর নেওয়ার ধাক্কা!মেসি-পরবর্তী সময়ের এই আর্জেন্টিনাও ধাক্কা খেয়েছে প্রথম পথচলায়। বুয়েনস এইরেসের এ মাঠে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হেরেছে ২-১ গোলে। মেসি গত অক্টোবরে জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তির পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির শুরুও হলো হার দিয়ে।‘রিও দে লা প্লাতা’ ডার্বির সর্বশেষ এ সংস্করণে তিনটি গোলই এসেছে বিরতির পর। ৪৮ মিনিটে আর্জেন্টিনা ডিফেন্ডার লিয়ান্দ্রো বালের্দির আত্মঘাতী গোলের ধাক্কাটা স্বাগতিক সমর্থকরা ভালোভাবে সামলে ওঠার আগেই স্কোরলাইন ০-২! সেটা ৫৩ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে। দুটো গোলই এসেছে সেট পিস থেকে।আর্জেন্টিনা এরপর গোলের খোঁজে হন্যে হয়েছে। ৭৩ মিনিটে বক্সের কোণা থেকে হুলিয়ান আলভারেজের ডান পায়ের শটে গোলটি তারই ফসল। কিন্তু সুযোগ নষ্ট এবং নিজেদের খেলাটা খেলতে না পারায় হার এড়াতে পারেনি। বিস্তারিত আসছে…।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার

প্রকাশের সময় : ০৭:৩০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬