বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায় টাইটানিক থেকে হঠাৎ পাওয়া খ্যাতি যেভাবে সামলেছিলেন ‘জ্যাক’ আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পর কি দল পাবেন ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস টপ অর্ডারে বাঁহাতিদের ভিড়, সমাধান হিসেবে রবিন

বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 4
বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি

ফুটবল মাঠে কখনো কখনো পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে পরাজয় মেনে নেওয়ার যন্ত্রণা। বিশেষ করে সেই মানুষটির জন্য, যাঁর অভ্যাস জয়ী হওয়া। যিনি একের পর এক রেকর্ড ভেঙেছেন, ট্রফি জিতেছেন। সেই মানুষটি লিওনেল মেসি। হেরে যাওয়ার মুহূর্তে তাঁর আচরণেও যে হতাশা, ক্ষোভ আর মরিয়া চেষ্টা ফুটে উঠতে পারে, সেটাই যেন দেখিয়েছেন মেসি।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

আর্জেন্টাইন হয়ে মেসিকে সমালোচনা করার সাহস কজনের আছে? আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি হোর্হে ভালদানো অবশ্য সেই সাহস দেখিয়েছেন। গত জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচে মেসির একটি আচরণকে তিনি বলেছেন ‘হতাশার বহিঃপ্রকাশ’। শুধু তা-ই নয়, ভালদানোর চোখে সেটি ছিল নিজেদের দুর্বলতা মেনে নেওয়ারও একধরনের স্বীকারোক্তি।কী ঘটেছিল সেদিন? উত্তর আমেরিকার বিশ্বকাপে ৩৯তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মেসি। বয়স যেন তাঁর কাছে নিতান্তই একটা সংখ্যা। গ্রুপ পর্বেই করেছিলেন ৬ গোল। এরপর শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন লড়াইয়ের জয়েও গোল পেয়েছেন। সব মিলিয়ে টুর্নামেন্টে ৮ গোল। কিছু সময়ের জন্য বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়ে গিয়েছিলেন। যদিও অল্প সময়ের মধ্যেই তাঁকে ছাড়িয়ে যান কিলিয়ান এমবাপ্পে। সব মিলিয়ে মেসির বিশ্বকাপটা তখন স্বপ্নের মতোই মনে হচ্ছিল।

কিন্তু ফাইনালে স্পেনের সামনে সেই স্বপ্নের রং ফিকে হয়ে যায়। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে। নির্ধারিত ৯০ মিনিটের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। শেষ বাঁশি বাজার পর আর্জেন্টাইন খেলোয়াড়দের ক্ষোভ আরও স্পষ্ট হয়ে ওঠে। স্পেন যখন ট্রফি নিতে যাচ্ছিল, আর্জেন্টিনার খেলোয়াড়েরা তখন মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। ফুটবলে হারজিত আছে, কিন্তু প্রতিপক্ষের সাফল্যের প্রতি এমন অসম্মান খুব কমই দেখা যায়। সেই আচরণ থেকে বাদ যাননি মেসিও।

মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ম্যাচের একপর্যায়ে একমুহূর্তের জন্য মুখের কাছে হাত তুলেছিলেন। সেটাকেই সুযোগ হিসেবে দেখেন মেসি। সঙ্গে সঙ্গে রেফারি স্লাভকো ভিনচিচের কাছে গিয়ে অভিযোগ করেন। তাঁর দাবি, কুকুরেয়াকে শাস্তি দেওয়া হোক।বিশ্বকাপের আগে নতুন একটি নিয়ম চালু করেছিল ফুটবলের আইনপ্রণেতা সংস্থা।মাঠে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বললে শাস্তি পেতে পারেন খেলোয়াড়েরা। গত মৌসুমে জিয়ানলুকা প্রেতসিয়ান্নি-কাণ্ডের পরই এই নিয়মের প্রবর্তন। বিশ্বকাপে প্রথম এই নিয়মের শাস্তি পেয়েছিলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন।

কিন্তু কুকুরেয়ার ঘটনাটি ছিল আলাদা। সেটা কোনো উত্তপ্ত বাক্যবিনিময় ছিল না। মুখের কাছে তাঁর হাতও এতক্ষণ ছিল না যে কথাবার্তা আড়াল করার প্রশ্ন ওঠে। আসলে এনজো ফার্নান্দেজের লাল কার্ডের পর আর্জেন্টিনা তখন একজন খেলোয়াড় কম নিয়ে লড়ছিল। মেসি যেন সেই পরিস্থিতিতে প্রতিপক্ষের একজনকে মাঠের বাইরে পাঠানোর সুযোগ খুঁজছিলেন।ফাইনাল তখনো গোলশূন্য।

মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি

প্রকাশের সময় : ০৫:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬