বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাবল সেঞ্চুরির পর ফিফটি, হৃদয়ের তিন নতুন রেকর্ড বল টেম্পারিং বিতর্ক: বোমা ফাটিয়ে খাওয়াজা বলছেন, ‘কাউকে বিপদে ফেলিনি’ নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি আমরাই ফেভারিট, অন্য দলকে নিয়ে ভাবছি না: হামজা চৌধুরী কী কী কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করল স্কটল্যান্ড? ‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের দায়িত্বে বেনকেনস্টেইন

বল টেম্পারিং বিতর্ক: বোমা ফাটিয়ে খাওয়াজা বলছেন, ‘কাউকে বিপদে ফেলিনি’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 1
বল টেম্পারিং বিতর্ক: বোমা ফাটিয়ে খাওয়াজা বলছেন, ‘কাউকে বিপদে ফেলিনি’

২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ বা বল বিকৃতি কাণ্ডের দায় পুরো অস্ট্রেলিয়া দলের ওপর চাপিয়ে নতুন বিতর্ক উস্কে আলোচনায় উসমান খোয়াজা। তবে তিনি দাবি করেছেন, এ কথা বলে তিনি কাউকেই বিপদে ফেলেননি। একই সঙ্গে দীর্ঘ আট বছর পর বিষয়টি প্রকাশ্যে আনার কারণও ব্যাখ্যা করেছেন সদ্য অবসর নেওয়া এই ব্যাটার।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

খোয়াজার ভাষ্য, ‘আমরা সবাই এতে যুক্ত ছিলাম। কেবল ব্যাটার, বোলার বা কোচিং স্টাফ নয়, পুরো দলই এর সঙ্গে জড়িয়ে ছিল।’ খোয়াজা আরও অভিযোগ করেন, কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও অস্ট্রেলিয়া এই কৌশল ব্যবহার করেছিল।

খাওয়ার বিস্ফোরক মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তা দেখে রবিবার এক দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে সাবেক বাঁহাতি ওপেনার নিজের মন্তব্যের ব্যাখ্যায় লেখেন, ‘আমি যখন বলেছি আমরা সবাই এতে যুক্ত ছিলাম, তার অর্থ হলো পছন্দ হোক বা না হোক, দল হিসেবে যা ঘটেছে তার দায় আমাদের সবার। এই দায় আমাদের যৌথভাবে নেওয়া উচিত, ব্যস এতটুকুই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি কাউকে বিপদে ফেলার চেষ্টা করিনি। বর্তমানে দলে থাকা ক্রিকেটার কিংবা সাউথ আফ্রিকা সফরের দলে থাকা অন্য সদস্যরা—এমনকি আমিও কোনো ভুক্তভোগী নই। মূল দায়টা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছিলেন ওই তিনজন (স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফ্ট)।’

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

খোয়াজার মতে, ‘প্রকৃত ভুক্তভোগী তো তারাই… মানুষ তাদের প্রতারক বলেছে, মাঠে দর্শকদের দুয়োনি শুনতে হয়েছে, এভাবে প্রকাশ্যে অপমান সহ্য করতে হয়েছে।’

৮৮ টেস্ট খেলে চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৯ বছর বয়সী খোয়াজা বই বিক্রির উদ্দেশ্যে এত বছর পর মুখ খুলেছেন—এমন অভিযোগ নাকচ করেন। তিনি জানান, ২০১৮ সালে নিষেধাজ্ঞা আসার পরপরই তিনি সত্য প্রকাশ করতে চেয়েছিলেন।

খোয়াজা জানান, ২০২১ সালেও তিনি সত্য বলতে চেয়েছিলেন, যখন দলের চার বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন প্রকাশ্যে জানান যে তারা বল বিকৃতির ব্যাপারে কিছুই জানতেন না। তবে তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি আর এগোননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বল টেম্পারিং বিতর্ক: বোমা ফাটিয়ে খাওয়াজা বলছেন, ‘কাউকে বিপদে ফেলিনি’

প্রকাশের সময় : ০২:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬