বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ আর নেই ৪২ বছর পর বিলবোর্ড চার্টের শীর্ষ দুইয়ে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ ডাবল সেঞ্চুরির পর ফিফটি, হৃদয়ের তিন নতুন রেকর্ড বল টেম্পারিং বিতর্ক: বোমা ফাটিয়ে খাওয়াজা বলছেন, ‘কাউকে বিপদে ফেলিনি’ নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি আমরাই ফেভারিট, অন্য দলকে নিয়ে ভাবছি না: হামজা চৌধুরী কী কী কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করল স্কটল্যান্ড? ‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে মেঘলা মুক্তার বাবাকে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 13
উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে মেঘলা মুক্তার বাবাকে

চিত্রনায়িকা মেঘলা মুক্তার হারিয়ে যাওয়া বাবা মিজানুর রহমান দুলালকে পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে তাঁর সন্ধান পায় পরিবার। বাবাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছিলেন এই অভিনেত্রী। ফেসবুকে তাঁর দেওয়া ছবি ও পোস্ট দেখেই ক্লিনিক কর্তৃপক্ষের একজনের সন্দেহ হয়। এরপর ফোন করে পরিবারকে বাবার সন্ধান দেন তিনি। বেলা দুইটার দিকে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেন মেঘলা মুক্তা।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

মেঘলা মুক্তা জানান, উত্তরার ওই ক্লিনিক থেকে তাঁর বাবাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মেঘলা বলেন, ‘তিনি কোনো কথা বলছেন না। তাঁর এখন চিকিৎসা প্রয়োজন। তাই আপাতত বাবার চিকিৎসার বাইরে অন্য কিছু ভাবছি না।’

কীভাবে বাবার সন্ধান পেলেন, তা জানিয়ে মেঘলা বলেন, ‘কেউ একজন ফেসবুকে ছবি ও পোস্ট দেখেছিলেন। এরপর যে ক্লিনিকে বাবা ছিলেন, সেখানকার একজন আমাকে ফোন করে জানান, ফেসবুকে ছবি দেখে মনে হচ্ছে, আপনার বাবা। আপনারা একবার এসে দেখেন। তারপর আমাদের পরিবারের সবাই উত্তরার সেই ক্লিনিকে ছুটে যাই। গিয়ে দেখি, আমার বাবা সেখানে।’

ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে বাবাকে সেখানে কীভাবে নেওয়া হয়েছিল, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছেন মেঘলা। তাঁর মতে, ‘আমাদের শুধু বললেন, একজন আব্বুকে এখানে এনে রেখে গেছেন। আব্বুকে তাঁরা যখন পেয়েছেন, তখন তাঁর মুখ দিয়ে ফেনার মতো কিছু একটা বের হচ্ছিল। আমরা আসলে আব্বুকে পেয়েছি, এর বাইরে আপাতত আর কিছুই জানতে পারিনি। আব্বু কথা বলা শুরু করলে পুরো ঘটনা জানতে পারব।’

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

মেঘলা জানান, তাঁর বাবা মিজানুর রহমান দুলাল ঢাকা ওয়াসার প্রথম শ্রেণির একজন ঠিকাদার। দীর্ঘদিন ধরে ঠিকাদারি পেশায় যুক্ত তিনি। তাঁর তত্ত্বাবধানে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ হয়েছে। দুই মাসের বেশি সময় ধরে ঢাকার উত্তরখানে তাঁদের একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। সেই কাজ তদারক করতে প্রতিদিন বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে উত্তরখানে যেতেন তিনি।

গতকাল সোমবারও বাড়ির কাজ শেষে রাত আটটার দিকে বসুন্ধরার বাসার উদ্দেশে রওনা হন মিজানুর রহমান। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে তাঁর শেষবার কথা হয়। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাত গভীর হওয়ার পরও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। উত্তরখান থেকে বসুন্ধরা আসার পথে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতেও যোগাযোগ করেন তাঁরা। কিন্তু তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

আজ সকাল নয়টার দিকে সেই জিডি নিয়ে উত্তরায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কার্যালয়ে যান তাঁরা। সেখানে মুঠোফোন নম্বর ট্র্যাক করে বাবার অবস্থান জানার চেষ্টা চলছিল। এর মধ্যেই উত্তরার ক্লিনিক থেকে ফোন আসে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাঁকে শনাক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তরার ক্লিনিকে পাওয়া গেছে মেঘলা মুক্তার বাবাকে

প্রকাশের সময় : ০৪:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬