শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত সোমবার আসছেন হামজা ও ফারহান ব্যানারে জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় মঞ্চ থেকে নামানো হলো বক্তাকে রিয়ালের পরবর্তী সভাপতি কি নাদাল, যা বলছে ক্লাবের নিয়ম শিক্ষার্থীকে পিটিয়ে ক্ষমা চাওয়ানোর অভিযোগ জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিকদের তীব্র প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তিকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করলেন এমপি আবু তালিব নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সোমবার আসছেন হামজা ও ফারহান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 3
সোমবার আসছেন হামজা ও ফারহান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে আগামী সোমবার (৯ নভেম্বর) ঢাকায় আসছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ও তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা ও ফারহান। তাদেরকে ছাড়াই গত বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নামা মোহাম্মদ ইব্রাহিমের গোলে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার রাতে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের মুখোমুখি হবে হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। আর ফারহানের ক্লাব বোরহাম উড এফএ কাপের ম্যাচে লড়বে উইগান অ্যাথলেটিকের। এরপর তারা বাংলাদেশে এসে ক্যাম্পে যোগ দেবেন।

সংবাদমাধ্যমকে আমিরুল বলেন, ‘সাফের নিয়ম অনুযায়ী, ২৮ জন ফুটবলার নিবন্ধনের সুযোগ ছিল এবং আমরা ২৮ জনকেই নিবন্ধন করেছি। তবে বর্তমানে ক্যাম্পে আছেন ২৬ জন। ফিফা উইন্ডো শুরু না হওয়ার কারণে বাকি দুজন যোগ দিতে পারেননি। হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবে। আশা করছি, সেদিনই তারা অনুশীলনে যোগ দিতে পারবে।’

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

এই দুই ফুটবলার যোগ দিলে পূর্ণতা পাবে সাফের জন্য ঘোষিত বাংলাদেশের ২৮ সদস্যের স্কোয়াড। ফলে আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দলের সব নিবন্ধিত ফুটবলারকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

চোটের কারণে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি নতুন অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তবে ম্যানেজার আমিরুল জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া যাবে তাকে। যদিও শুরুর একাদশে তপুর অন্তর্ভুক্তির বিষয়টি পুরোপুরি কোচ টমাস ডুলির সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোমবার আসছেন হামজা ও ফারহান

প্রকাশের সময় : ০৯:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬