শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যানারে জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় মঞ্চ থেকে নামানো হলো বক্তাকে রিয়ালের পরবর্তী সভাপতি কি নাদাল, যা বলছে ক্লাবের নিয়ম শিক্ষার্থীকে পিটিয়ে ক্ষমা চাওয়ানোর অভিযোগ জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিকদের তীব্র প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তিকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করলেন এমপি আবু তালিব নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন

রিয়ালের পরবর্তী সভাপতি কি নাদাল, যা বলছে ক্লাবের নিয়ম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 3
রিয়ালের পরবর্তী সভাপতি কি নাদাল, যা বলছে ক্লাবের নিয়ম

টেনিস কোর্টে প্রায় দুই দশক রাজত্ব করেছেন রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিহাসের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে। এবার সেই নাদালকে দেখা যেতে যাচ্ছে নতুন ভূমিকায়। প্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ এই কিংবদন্তি। আর তাতেই নতুন করে আলোচনায় এসেছে একটি প্রশ্ন, ফ্লোরেন্তিনো পেরেজের পর রিয়াল মাদ্রিদের সভাপতি কি তাহলে নাদালই হতে যাচ্ছেন?

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

গত ৪ নভেম্বর নাদালকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে তার নিয়োগ এখনও চূড়ান্ত হয়নি। আগামী ২১ নভেম্বর ক্লাবের সদস্য প্রতিনিধিদের সাধারণ সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য তোলা হবে। সেখানে অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে রিয়ালের পরিচালনা পর্ষদের সদস্য হবেন সাবেক এই টেনিস তারকা।

নাদালের অন্তর্ভুক্তিকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও তাকে পেরেজের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিষয়টি নিয়ে ক্লাব কর্তৃপক্ষ যেমন নীরব, তেমনি নাদালের ঘনিষ্ঠ মহল থেকেও কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

রিয়াল মাদ্রিদের সঙ্গে নাদালের সম্পর্ক অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই ক্লাবটির একনিষ্ঠ সমর্থক তিনি। ২০১১ সাল থেকে রিয়ালের সম্মানসূচক সদস্য হিসেবে রয়েছেন। তার সদস্য নম্বর ৬৭ হাজার ৭৭৮। ক্লাব সভাপতি পেরেজের সঙ্গেও রয়েছে সুসম্পর্ক।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

টেনিসে ২২টি গ্র্যান্ড স্লাম, দুটি অলিম্পিক সোনা এবং পাঁচটি ডেভিস কাপজয়ী নাদালের আন্তর্জাতিক পরিচিতি রিয়াল মাদ্রিদের জন্যও বড় অর্জন বলে মনে করা হচ্ছে। তাকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের ব্যাখ্যায় ক্লাবটি জানিয়েছে, নাদালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা, আত্মত্যাগ, বিনয় এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ রিয়াল মাদ্রিদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নতুন দায়িত্ব পেলে ক্লাবের পরিচালনব্যবস্থা কাছ থেকে দেখার এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন নাদাল। নিজেও জানিয়েছেন, নতুন কিছু শিখতে এবং সামর্থ্য অনুযায়ী ক্লাবকে সাহায্য করতে চান তিনি। তাঁর ঘনিষ্ঠজনদের ধারণা, শুধুই নামমাত্র পদ অলংকৃত করার জন্য এই দায়িত্ব নিতে যাচ্ছেন না নাদাল। বরং ক্লাবের কাজে সক্রিয়ভাবে অবদান রাখার ইচ্ছা রয়েছে তার।

তবে রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার পথে একটি বড় বাধা রয়েছে নাদালের সামনে। সেটি ক্লাবের নিজস্ব গঠনতন্ত্র। রিয়াল মাদ্রিদের গঠনতন্ত্রের ৪০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অন্তত ২০ বছর নিরবচ্ছিন্নভাবে ক্লাবের সদস্য থাকতে হবে। সহসভাপতি হওয়ার জন্য প্রয়োজন ১৫ বছরের সদস্যপদ এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের জন্য এই সময়সীমা ১০ বছর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রিয়ালের পরবর্তী সভাপতি কি নাদাল, যা বলছে ক্লাবের নিয়ম

প্রকাশের সময় : ০৯:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬