শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক আফগানিস্তান প্রিমিয়ার লিগ: দল পেলেন বাংলাদেশের সাকিব, নাহিদ ও শামীম হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’ শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল মওকুফ শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা আলিফ-সাগর-রাফির নৈপুণ্যে বাংলাদেশের দ্বিতীয় সোনা মাধবপাশায় পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের বিনামূল্যে প্রাণিসম্পদ ক্যাম্প এমবাপেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল দুর্নীতির অভিযোগে মান্দার কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

দুর্নীতির অভিযোগে মান্দার কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 24

বিভিন্ন উন্নয়নমূলক কাজের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

গত ১ নভেম্বর (রবিবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশ কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁর এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনবহির্ভূত এবং জনস্বার্থের পরিপন্থী।

এতে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারার আওতাভুক্ত অপরাধ হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন জানান, সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনটি হাতে পাওয়া গেছে এবং এ সংক্রান্ত বিধি মোতাবেক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্নীতির অভিযোগে মান্দার কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬