শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক আফগানিস্তান প্রিমিয়ার লিগ: দল পেলেন বাংলাদেশের সাকিব, নাহিদ ও শামীম হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’ শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল মওকুফ শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা আলিফ-সাগর-রাফির নৈপুণ্যে বাংলাদেশের দ্বিতীয় সোনা মাধবপাশায় পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের বিনামূল্যে প্রাণিসম্পদ ক্যাম্প এমবাপেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল দুর্নীতির অভিযোগে মান্দার কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৫:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 5
হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’

টেক জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ছোট ছোট রোবট হাঁসের খুনসুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই হু হু করে বেড়েছে খেলনাগুলোর চাহিদা। প্রি-অর্ডার ছাড়িয়েছে ২০ হাজার।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

প্রযুক্তি সাময়িকী টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, বার্লিনে এনভিডিয়ার জিটিসি সম্মেলনে মূল বক্তব্য দেওয়ার সময় হুয়াংকে একঝাঁক ‘মাইক্রোডাক’ রোবটের সঙ্গে খেলতে দেখা যায়। ছোট্ট রোবটগুলো হাঁসের ঢঙে হাঁটছিল। নির্দেশ পেলে কখনো বসে পড়ে, কখনো ঘুমের ভান করে, আবার কখনো ডিগবাজিও দেয়।

রোবটগুলোর এই মজার কাণ্ড দেখে মুগ্ধ হন দর্শকেরা। পরদিনই হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেম দেলাঙ্গে জানান, মাইক্রোডাকের প্রি-অর্ডার ২০ হাজার ছাড়িয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, বড়দিনের আগেই ক্রেতাদের হাতে পৌঁছে যাবে রোবটগুলো। ফলে এবারের ছুটির মৌসুমে জনপ্রিয় খেলনা হয়ে উঠতে পারে এগুলো।

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

দেলাঙ্গের ধারণা, বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রোবটও হতে পারে মাইক্রোডাক। আর ক্রেতা যে কেবল শিশুরা হবে, তা নয়। প্রচারণামূলক ভিডিওতে বড়দেরও রোবটগুলো নিয়ে খেলতে দেখা গেছে।

মাইক্রোডাক তৈরি করেছে পোলেন রোবোটিকস। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে হাগিং ফেসের অধীনে আসে। হাগিং ফেস আবার ২০২৬ সালের সেপ্টেম্বরে এনভিডিয়া কিনে নেয়। ফলে মাইক্রোডাক এখন এনভিডিয়ার প্রযুক্তি জগতেরই অংশ। এর আগে হাগিং ফেস রিচি মিনি নামে আরেকটি ছোট রোবট তৈরি করেছিল।

মাইক্রোডাকের বিশেষত্ব হলো, এটি ওপেন সোর্স রোবট। অর্থাৎ এর প্রযুক্তি ও সফটওয়্যার নিয়ে কাজ করার সুযোগ আছে। এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পরিবেশে রোবটগুলোকে হাঁটা, বসা ও দাঁড়ানোর মতো কাজ শেখানো হয়েছে। ক্রেতারা চাইলে এগুলোকে নতুন কৌশলও শেখাতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’

প্রকাশের সময় : ০৫:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬