৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন, বদলি আরও দুই কর্মকর্তা

- প্রকাশের সময় : ১১:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 11

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

























