মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাটকীয় ম্যাচে চট্টগ্রামের ১ উইকেটের জয়, সাদিকুরের সেঞ্চুরি মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বকন্যার মিষ্টি ছবি ছয় সন্তানকে বড় করেও শেষ বয়সে গাছের নিচে ঠাঁই ৯৫ বছরের বৃদ্ধ পিতার তিন ম্যাচ খেলার পর আদালত বললেন দল অবৈধ ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি প্রেমের টানে সিলেটে এসে বিয়ে, পুলিশ হেফাজতে চীনা যুবক রহস্যময় প্রাণীর তদন্ত থেকে ভয়াবহ বিপর্যয় সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন

আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 9
আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

এমন গুঞ্জন নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরেই মোহাম্মদ আমিরের আইপিএল খেলা নিয়ে গুঞ্জন চলছে। তবে সেই গুঞ্জন ডালপালা মেলেছে সম্প্রতি ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) আমির তাঁর নাম নিবন্ধন করায়। কিন্তু আমির নিজে কী বলছেন?পাকিস্তানের এই সাবেক পেসার আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আমির জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর অংশগ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমির লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ এ ছাড়া ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে আমির জানিয়েছেন, আইপিএলের নিলামে তিনি নাম নিবন্ধন করবেন না।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ভারতীয় সংবাদমাধ্যমে বেশ কিছুদিন ধরেই আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর তাঁর আইপিএলে খেলার সুযোগ তৈরি হতে পারে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু আপাতত আইপিএলে খেলার কোনো পরিকল্পনা নেই বলে নিজের বক্তব্যে ব্যাপারটি স্পষ্ট করেছেন আমির।

গত মে মাসে ব্রিটিশ পাসপোর্ট পান আমির। এর মধ্য দিয়ে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেন। এরপর বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ ইংল্যান্ডের নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন। পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন মেহমুদ।

ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

২০০৮ সালে প্রথম আইপিএলে খেলেছেন পাকিস্তানের বেশ কয়েক ক্রিকেটার। শোয়েব আখতার, সোহেল তানভীররা সেই আইপিএলে বেশ আলো ছড়িয়েছিলেন। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে এরপর আর আইপিএলে খেলা হয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটারের।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সক্রিয় আমির। বিশ্বের বিভিন্ন টি-টুয়েন্টি লিগে খেলেছেন এই বাঁহাতি পেসার।পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টুয়েন্টি খেলেছেন আমির। গতি ও সুইংয়ের পাশাপাশি চাপের মুখে ভালো বোলিং করার সামর্থ্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন।

ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

প্রকাশের সময় : ০৬:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬