গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় জাল ২৫ হাজার টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ:
- প্রকাশের সময় : ১১:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 11

নওগাঁয় এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর থানার চকবাড়িয়া দক্ষিণপাড়ায় রুহুল আমিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল জব্বারের ভাড়া বাসা থেকে তাঁর হেফাজতে থাকা এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Tag :



















