মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া আদালত চত্বরে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, হামলায় পুলিশ আহত প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-জাপানের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে: বাণিজ্যমন্ত্রী ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাজবাড়ীতে বিনামূল্যে ৪ পরিবারকে গাভী বিতরণ রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি কালীগঞ্জে পিকআপে করে তিন গরু চুরি, দিশেহারা কৃষক নারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২

মহাদেবপুরে সাংবাদিক খোকনের পিতার মৃত্যু

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 10

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক আমিনুল ইসলাম খোকনের বাবা সাবেক পুলিশ সদস্য আবুল কাশেম (৭৮) মারা গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মহাদেবপুর উপজেলার কাচারীপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আবুল কাশেম ১৯৪৯ সালের ৪ জানুয়ারি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমান মুসল্লি ও মৃত জবেদা বেগমের বড় ছেলে। ১৯৬৯ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

কর্মজীবনে তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, বান্দরবান জেলার থানচি ও লামা এবং নওগাঁ জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি নওগাঁর নিয়ামতপুর থানায় যোগ দেন। ১৯৮৯ সাল থেকে মহাদেবপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এ ছাড়া তিনি নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, আত্রাই ও রানীনগর থানা এবং নওগাঁ আদালতে দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের শেষ পর্যায়ে তিনি নওহাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২০০৩ সালে তিনি অবসরে যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাদেবপুরে সাংবাদিক খোকনের পিতার মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬