মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে পিকআপে করে তিন গরু চুরি, দিশেহারা কৃষক নারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২ চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু কায়রোতে বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিকের মরদেহ ফেরাতে দুই দেশের কূটনৈতিক উদ্যোগ পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫ আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধ, ৫ জনকে গুলি করে হত্যা

কালীগঞ্জে পিকআপে করে তিন গরু চুরি, দিশেহারা কৃষক

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 6

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে গোয়ালঘর থেকে কৃষকের তিনটি গরু চুরি হয়েছে। চোরচক্রের সদস্যরা পিকআপে করে গরুগুলো নিয়ে গেছে বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ধারণা করছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। একসঙ্গে তিনটি গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি ফ্রিজিয়ান ও একটি দেশি জাতের।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান কৃষক আব্দুর রাজ্জাক। পরে রাতে আবার খাবার দিতে গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই। গরুগুলো চুরি হওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি আহাজারি শুরু করেন। পরে স্থানীয় লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি।

ভুক্তভোগী কৃষকের ছেলে মিন্টু বলেন, ‘আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ধারণা করছি, রাত ৩টার পর চোরচক্রের সদস্যরা একটি পিকআপে করে গরুগুলো নিয়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুল বকুল বলেন, ‘এভাবে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। গরু চুরি হতে থাকলে কৃষকেরা তাঁদের শেষ সম্বল কীভাবে রক্ষা করবেন?’

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে পিকআপে করে তিন গরু চুরি, দিশেহারা কৃষক

প্রকাশের সময় : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬